কোরবানির ঈদ ঘিরে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। ৭২০টি ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি চলবে আগামী ২১ মে পর্যন্ত নির্ধারিত দামে।

আপডেট : ১১ মে ২০২৬, ০২:৪১ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী শুরু হয়েছে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি কার্যক্রম। আজ সোমবার এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

গতবারের তুলনায় এবার টিসিবির ট্রাক সেলে পণ্য সরবরাহ বেড়েছে ৪০ শতাংশ। প্রতিদিন সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে টিসিবির পণ্য। একটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার বোতলজাত ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা। চিনি বিক্রি হবে ৮০ টাকা প্রতি কেজি এবং মসুর ডালের কেজি ৭০ টাকা। শুক্রবার ছাড়া টানা ১০ দিন প্রতিটি ট্রাক বিভিন্ন পণ্য কিনতে পারবেন ৪০০ জন ক্রেতা। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম।

টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার স্বচ্ছতার সঙ্গে বাজার নিয়ন্ত্রণ করতে চায়। কিছু পণ্যের সরবরাহ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তদারকি করা হবে।’  

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর