ঈদের ছুটিতে কাস্টমস হাউস খোলা রাখার দাবি বিজিএমইএ’র

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:২৩ পিএম

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি ও একই সময়ের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টমস হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস হাউসগুলো খোলা রাখার দাবি জানিয়েছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন-  বিজিএমইএ।   

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি কাস্টমস হাউসগুলো খোলা রাখার পাশাপাশি ছুটির দিনগুলোতে সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখারও দাবি জানানো হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাত ফ্যাশন ও সময়নির্ভর রপ্তানি বাণিজ্য হওয়ায় নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে পণ্য জাহাজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে রপ্তানি করতে না পারলে আদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে। এতে রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

এ অবস্থায় রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

পণ্য সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে ঈদের দিন ছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ সংশ্লিষ্ট অন্যান্য কাস্টমস হাউস বা স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা জরুরি বলে চিঠিতে জানান বিজিএমইএ সভাপতি।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর