দেশের অর্থনীতির ৮ খাতে দ্রুত সংস্কার জরুরি: এডিবি

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:১১ পিএম

রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অর্থনীতি নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এই পরিস্থিতি সামাল দিতে ৮টি গুরুত্বপূর্ণ খাতে দ্রুত সংস্কার জরুরি বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস অব রিফর্মস’ শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। 

এডিবি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে কৃষি, পোশাকশিল্প ও প্রবাসী আয়ের ওপর ভর করে প্রবৃদ্ধি অর্জন করলেও অর্থনীতির কাঠামো এখনও সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ২০১১ থেকে ২০২০ সময়ে যেখানে গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮ শতাংশ, সেখানে ২০২১-২৫ সময়ে তা নেমে এসেছে ৫ দশমিক ৫ শতাংশে। 

এডিবি’র চিহ্নিত সংস্কার খাতগুলোর মধ্যে রয়েছে এনবিআর পুনর্গঠন ও করব্যবস্থার পূর্ণ ডিজিটালাইজেশন, কেন্দ্রীয় ঋণ ব্যবস্থাপনা কাঠামো গঠন, পরিকল্পনা ও বাজেটের মধ্যে সমন্বয়, অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদার করা, উন্নয়ন প্রকল্প মূল্যায়ন ও ক্রয়ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জবাবদিহি বৃদ্ধি, নিরীক্ষা ও দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানো।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর