কোরবানির চামড়ার দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার ভিন্নমত

আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:১৪ পিএম

রাজধানীর পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। ট্রাক, ভ্যান ও পিকআপে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রির জন্য নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রতিটি গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকায়। 

তবে গত বছরের তুলনায় দাম কম বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে, আড়তদারদের দাবি, সংরক্ষণ ও পরিবহন খরচ বাড়ায় এর চেয়ে বেশি দামে চামড়া কেনা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে পুরান ঢাকার চামড়ার আড়ত পোস্তায় বাড়তে থাকে চামড়া বোঝাই ট্রাক ও ভ্যানের সংখ্যা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সেগুলো বিক্রির জন্য আড়তে নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়া চামড়া এসেছে মাদ্রাসা ও এতিমখানা থেকেও।

তবে কাঙ্খিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। প্রতিটি গরুর চামড়া আকারভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকায়। আর নামমাত্র দামে বিক্রি হচ্ছে ছাগলের চামড়া। চামড়ার এত কম দাম কখনও দেখেননি বলে জানালেন এক বিক্রেতা।

আড়তদাররা বলছেন, চামড়া সংরক্ষণ, শ্রমিক এবং পরিবহন ও গুদামজাতকরণে খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। চামড়া প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় রাসায়নিক ও লবনের দামও বাড়তি। আন্তর্জাতিক বাজার পরিস্থিতিরও প্রভাব পড়েছে বাজারে।

হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর হাসান জানান, সরকার নির্ধারিত দাম লবনজাত চামড়ার জন্য প্রযোজ্য, এটা কাঁচা চামড়ার (লবন ছাড়া) ওপর ধরলেতো হবে না। একটা চামড়ার পেছনে তিন থেকে সাড়ে তিনশ টাকা খরচ পড়ে যায়। দাম ৭০০ টাকা হলেওতো দাম ১ হাজার টাকার বেশি হয়। আর এটাতো শুধু খরচ। এরপর আছে লাম্পিং আছে, কাট আছে, চামড়ার বিভিন্ন রোগ আছে। এটাতো বিক্রেতারা বুঝতে পারছে না। 

ঈদের দিন থেকে ৩ দিন সারাদেশে চলবে চামড়া সংগ্রহের কাজ। পাশাপাশি চামড়া বাছাই এবং লবণ দিয়ে সংরক্ষণের কাজে ব্যস্ত আড়তদাররা। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর