দ্বিতীয় দিনেও পোস্তায় চামড়ার ‘দাম নেই’

রাজধানীর পোস্তায় দ্বিতীয় দিনের মতো চলছে কাঁচা চামড়া সংগ্রহ ও বিক্রি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা ট্রাক ও ভ্যানে করে চামড়া নিয়ে আসছেন আড়তে।

আপডেট : ২৯ মে ২০২৬, ০২:২০ পিএম

রাজধানীর পোস্তায় দ্বিতীয় দিনের মতো চলছে কাঁচা চামড়া সংগ্রহ ও বিক্রি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা ট্রাক ও ভ্যানে করে চামড়া নিয়ে আসছেন আড়তে।

মাঝারি সাইজের চামড়া ৪০০ থেকে ৬০০ এবং বড় আকারের চামড়া বেচা-কেনা হচ্ছে ৮০০ টাকা পর্যন্ত।

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই দামের এমন দরপতন। প্রতি পিস চামড়ায় যে দাম মিলছে, তাতে খরচই উঠছে না তাদের।

তারা বলছেন, চামড়া সংগ্রহ থেকে আড়তে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে খরচ বাড়লেও সে অনুযায়ী দাম বাড়েনি।

এদিকে ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের বকেয়া, লবণের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরিসহ চামড়া সংরক্ষণে ব্যয় বেড়েছে কয়েকগুণ। এতে লোকসানের শঙ্কায় তারা।

অন্যদিকে আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় রেখেই দাম নির্ধারণ করা হচ্ছে। রাত ১২টা পর্যন্ত পোস্তায় বেচাকেনা চলবে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর