রাস্তায় পঁচে যাচ্ছে কয়েক হাজার চামড়া

আপডেট : ২৯ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

ন্যায্য দাম না মেলায় চট্টগ্রামের রাস্তায় পঁচে যাচ্ছে কয়েক হাজার চামড়া। ট্রাকে করে চামড়া এনে রাস্তায় ফেলে দিচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। অতিরিক্ত গরম, শ্রমিক সংকট, লবণের দামের কারণে চামড়া কেনায় অনীহা অনেক আড়তদারের।

বাজার তদারকিতে শুক্রবার দুপুর পর্যন্ত আড়ৎ এলাকায় দেখা যায়নি প্রশাসনের কোনো তৎপরতা।

রাঙ্গুনীয়ার রাণীর হাটের নুরুচ্ছাফা সুদে এক লাখ ২০ হাজার টাকা ধার নিয়ে, প্রায় পাঁচ শ কাঁচা চামড়া কিনে চট্টগ্রাম শহরে এসেছিলেন লাভের আশায়। কিন্তু মান খারাপ হওয়ায় কোনো আড়তদারই তার কাছ থেকে চামড়া কেনেনি। একরাশ হতাশা আর ঋণের বোঝা সাথে ফিরতে হচ্ছে তাকে।

হামজারবাগে প্রায় দেড় কিলোমিটার সড়কে এব্ং ডাস্টবিনে পঁচতে বসেছে পাঁচ থেকে ছয় হাজার পিস চামড়া। ট্রাকে করে চামড়া এনে ফেলে রেখে চলে যাচ্ছে অনেকে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক বছর চামড়ার বাজার তদারকিতে মন্ত্রণালয় ও প্রশাসনের তৎপরতা দেখা গেলেও এবার ভাটা পড়েছে।

আড়তদাররা বলছেন, লবনের চড়া দাম, শ্রমিকের বাড়তি মজুরিসহ নানা কারণে সাধ্যের বাইরে গিয়ে চামড়া কেনা সম্ভব হচ্ছে না।

চামড়ার দাম নিয়ে মৌসুমী ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে বাহাস চললেও গেল কয়েকবছর রাস্তায় চামড়া নষ্ট হওয়ার ঘটনা ছিল না। চামড়ার বেচাকেনায় স্বস্তি ফেরাতে না পারলে আগামীতে আবারো এই খাতে সংকটের শঙ্কা সংশ্লিষ্টদের।

চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
তীব্র গ্যাস সংকটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না সাভারের ট্যানারিগুলোতে। চালু করা যাচ্ছে না মেশিনপত্র। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মালিকরা। কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান।এতে...
এবার পবিত্র ঈদুল আজহায় ৪১ লাখ পশুর চামড়া নষ্ট হয়েছে। আর সংরক্ষণ করা হয়েছে ৬০ লাখ পিস চামড়া। চামড়া শিল্পখাতে কাঁচামালের কোনো অভাব হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
সম্প্রতি ঈদুল আজহায় দেশে ৯৩ লাখ ৬৭ হাজার পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর