এবার কমেছে কোরবানি, মূল্যস্ফীতির প্রভাব দেখছেন বিশ্লেষকেরা

এবার সারা দেশে পশু কোরবানি গতবারের চেয়ে কিছুটা কম হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক ধারণা, মোট কোরবানি হয়েছে ৯০ লাখের কাছাকাছি। মন্ত্রণালয়ের হিসাবে পশুর মজুত ছিল ১ কোটি ২৩ লাখের বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ ও পশু পালনে খরচ বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে কোরবানির বাজারে। 

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:১৪ এএম

এবার সারা দেশে পশু কোরবানি গতবারের চেয়ে কিছুটা কম হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক ধারণা, মোট কোরবানি হয়েছে ৯০ লাখের কাছাকাছি। মন্ত্রণালয়ের হিসাবে পশুর মজুত ছিল ১ কোটি ২৩ লাখের বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ ও পশু পালনে খরচ বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে কোরবানির বাজারে। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার ঈদুল আজহায় দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার। আর চাহিদা ১ কোটি ১ লাখ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বাড়তি ছিল পশুর সংখ্যা। 

প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, গত বছর ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি হয়। অবিক্রিত ছিল ৩৩ লাখ ১০ হাজারের বেশি। এবার কোরবানি হয়েছে ৯০ লাখের মতো। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক এ. বি. এম. খালেদুজ্জামান বলেন, ‘গত বছরে ৯১ লাখ পশু কোরবানির তথ্য আমাদের কাছে ছিল। এ বছরও কাছাকাছি যাবে। তবে পরিসংখ্যান অনুযায়ী পুরোপুরি তথ্যটা আমাদের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং মহাপরিচালকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।’ 

বিশ্লেষকেরা বলছেন, সরকারি হিসাবে প্রতি বছর পশুর সংখ্যা বেশি বলা হলেও কমছে না দাম। সাথে দৈনন্দিন ব্যয় বাড়ায় কোরবানি এখন আর স্বল্প আয়ের পরিবারের নাগালে নেই। 

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, ‘দামটা যদি বেশি হয়, তাহলে আমাদের ক্রেতা যারা আছে তারা বেশি কিনবে না এটাই স্বাভাবিক। মানুষের আর্থিক ক্ষমতা এখন ভালো না। এ অবস্থায় আমরা কীভাবে প্রতি ইউনিট খরচ কমানে পারি, সেইটা আমাদের বিবেচনা করতে হবে।’

কোরবানি ছাড়াও সারা বছর মাংসের বাজার স্বাভাবিক রাখতে সরকারকে আলাদা পরিকল্পনার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর