ঢাকার শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন ছাড়িয়েছে ১৩শ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইএক্স) সূচকও বেড়েছে ৩৩ পয়েন্টের বেশি। পাশাপাশি আজ শেয়ারদর বেড়েছে প্রায় ৬২ ভাগ কোম্পানির। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৮২ পয়েন্টের বেশি।

বৃহস্পতিবার সারা দিন ইতিবাচক অবস্থায় ছিলো ঢাকার শেয়ারবাজার। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে।

এদিন সূচকের সাথে সাথে বেড়েছে লেনদেনও। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি ৪৬ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৯১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, দর কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর। 

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে এনসিসি ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জেনেক্স ইনফোসিস ও নাভানা ফার্মাসিউটিক্যালস। এদিকে, শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে জেনেক্স ইনফোসিস। আর রিলায়েন্স ইন্সুরেন্সের অবস্থান দ্বিতীয় এবং সোনারগাঁও টেক্সটাইল তৃতীয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৮২ দশমিক ৩৪ পয়েন্ট এবং লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর