বিদেশি বিনিয়োগ আকৃষ্টে এবার হচ্ছে ২ মুক্ত বাণিজ্য অঞ্চল

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি বন্দরের কাছে একটি করে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করবে সরকার। ৬শ একরের এই দুটি বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে। 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করবে সরকার। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়িতে দুটি অঞ্চলে বিদেশিরা এ ট্যাক্স ফ্রি সুবিধা পাবে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া আনোয়ারায় চায়নিজ ইপিজেডের কাজ এগিয়ে নিতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। 

বুধবার সকালে সচিবালয়ে অর্থনীতি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার ১৮ তম সভা ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। 

তিনি জানান, দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি বন্দরের কাছে একটি করে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করবে সরকার। ৬শ একরের এই দুটি বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে। 

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেন, আপাতত এটা দুইটা জায়গায় স্থাপন করার জন্য অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে। তারমধ্যে একটা হতে যাচ্ছে মাতারবাড়ী বন্দরের কাছে। আরেকটা হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের সামান্য একটু দূরে।  মোট ৬০০ একর জায়গা নিয়ে দুটো জায়গায় মুক্ত অঞ্চল করা হচ্ছে। 

সভায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৫৫ হাজার টন ইউরিয়া সার ও সিশেলস দ্বীপ রাষ্ট্র থেকে ১৫ হাজার টন শিল্প কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া, জুন ও জুলাই মাসের প্রথম অংশের জন্য স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার সিদ্ধান্ত হয়েছে, জানান মন্ত্রিপরিষদ সচিব।

ড. নাসিমুল গনি বলেন, এটা হলো স্পট মার্কেট থেকে। ওখানে একটা কমপ্লেক্স মেথড আছে। তিন–চারটা স্কেল আছে, সেগুলো দিয়ে ঠিক করা হয় যে, এর আগের চারমাসে কী ছিল। মাঝামাঝি একটা মূল্য ধরে করতে হয়। এখন যেহেতু দামটা একটু কমার দিকে আছে সেজন্য আমাদের ইমিডিয়েট যেটা জুন মাসে এবং জুলাই মাসের প্রথম দিকে লাগবে সেই দুইটা বলেছি যে নিয়ে আস। কারণ জাহাজটা আসার পর মাল নামানো হবে, সময় লাগবে। তা না হলে তো হু হু করে দাম বেড়ে যাবে। 

প্রথম চার মাসে সরকার কেমন করলো জানতে চাইলে নাসিমুল গণি সাংবাদিকদের বলেন, সরকার দ্রুত এগুচ্ছে। জনগনের জন্য কাজ করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর