প্রস্তাবিত বাজেট শ্রমজীবীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ, দাবি শ্রমিক নেতাদের 

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। তাদের অভিযোগ, বাজেট প্রণয়নে শ্রমিক প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ সময় কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও শ্রমিক কল্যাণে কার্যকর বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। 

শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাজেটে শ্রমিকের ন্যায্য হিস্যা নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশে ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস। এসময় শ্রমিকদের জন্য ছয় অগ্রাধিকার ও ১৫ সুপারিশ তুলে ধরেন শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ তুলনামূলক কম। অন্যদিকে উন্নয়ন বাজেটের বড় অংশ বাস্তবায়ন না হওয়ায় কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে টিন বাধ্যতামূলক করা, মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়ের অভাবে নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা আছেন বিপাকে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, পরোক্ষ কর তিন লাখ ৯০ হাজার কোটি টাকা। এরমধ্যে দুই লাখ কোটি টাকা আসছে আমাদের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে। তাহলে আমরা যদি অন্তর্ভুক্তি বলি বা গণতান্ত্রিক বলি এর কতটুকু হিস্যা আমাদের শ্রমজীবী মানুষের জন্য আছে সেটা আমরা একটু দাবি করতে চাই। 
 
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, দেশের কিছু একটা অংশ যদি শ্রমজীবী মানুষের জন্য দেওয়া হতো তাহলে কিন্তু দেশে যে উৎপাদনশীলতা সেটা অনেক বাড়ত। সেই শ্রমিকদের আজকে নুন আনতে পান্তা ফুরায় 
 
শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেস, শ্রমিক কার্ড, রেশনিং ব্যবস্থা, বিশেষায়িত হাসপাতাল, আবাসন ও দক্ষতা উন্নয়নে বাজেট বরাদ্দের সুপারিশ করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান বাড়াতে বাজেট বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।

বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বাজেট প্রণয়নেই গণতান্ত্রীকতার একটা ঘাটতি থেকে গেছে। তারপরও আমরা বলব যে, এটি একটি বড় বাজেট। এবং সেই বাজেটের বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন– অনেকগুলো জিনিস এনেছেন। কিন্তু বরাদ্দের ক্ষেত্রে তার প্রতিফলনটা আমরা দেখছি না। 

শ্রমিক নেতাদের মতে, কেবল প্রবৃদ্ধির হিসাব নয়, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই বাজেট বাস্তবায়ন করতে হবে। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর