শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন সহজ নয়: বাণিজ্যমন্ত্রী

শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট নিরসন সহজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। চট্টগ্রামে পরিদর্শনকালে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়ানো ও বিশেষ কর্মসূচির মাধ্যমে সংকট মোকাবিলায় কাজ করছে। জাহাজভাঙা শিল্পে পরিবেশ মান ও গ্রিন সার্টিফিকেশনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির বলেছেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়। তবুও এই সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম হাতে নিয়েছে। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী। 

দেশের শিল্প খাতে বিদ্যমান গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এ সংকট উত্তরাধিকারসূত্রে পেয়েছে। রাতারাতি গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তবে দ্রুত উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার বিশেষ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান পাইপলাইন অবকাঠামোর সক্ষমতা সীমিত হওয়ায় এ মুহূর্তে অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব নয়। শুধু আমদানির মাধ্যমে এ সংকটের সমাধান করা যাবে না। তাই দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

এ সময় জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে পুনরায় বিশ্বে জাহাজভাঙা শিল্পের শীর্ষ অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। এ শিল্পে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তবে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী শিল্প পরিচালনার জন্য উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেশন নিতে হবে।’

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর