দেশে ৩০ ভাগ আম অপচয় হচ্ছে, প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনের তাগিদ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

পাকা আমের রস বা পিউরি দিয়ে তৈরি হয় জুস আর আইসক্রিম, কেক। আবার শুকনো আমের গুড়ার দরকার হয় বিভিন্ন রকম স্ন্যাক্স, চাটনি ও টফি তৈরিতে। দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে আমের তুলনায় এমন আমজাত পণ্যের রপ্তানির সুযোগ অনেক বেশি। প্রতি মৌসুমে দেশে উৎপাদিত আমের প্রায় ৩০ ভাগ নষ্ট কিংবা অপচয় হচ্ছে। তাই আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের।

মে মাস থেকে বাজারে উঠতে থাকে আম। প্রজাতি ভেদে তা বাজারে থাকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর আবার নতুন প্রজাতির কাটিমন ও বারি–১১ আম আসে শীত মৌসুমে। 

এবছর আম উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল প্রায় ২৮ লাখ টন। যার ২৫ থেকে ৩০ ভাগই হয় নষ্ট নাহলে অপচয় হচ্ছে। 

নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার পর্যাপ্ত সুযোগ না থাকায় বিদেশ থেকেই এসব কাঁচামাল আমদানি করতে হয়। 

উদ্যোক্তা সোহেল রানা বলেন, হাজার কোটি টাকার ওপরে আম নষ্ট হয়। এর একটা অংশ যদি আমরা প্রসেসিং করতে পারি এবং রপ্তানির ব্যবস্থা করতে পারি– বাংলাদেশে প্রচুর পরিমাণে শুকনো আম বা ম্যাংগো বার আমদানি হয়। আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়।   
       
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা ও দিনাজপুর অঞ্চলে আমের উৎপাদন বাড়ছে। মৌসুমে অনেক কম দামেই পাওয়া যায় আম। যা প্রক্রিয়াজাত শিল্পের জন্য বড় সুবিধা।

উদ্যোক্তা তারেক রহমান বলেন, আশ্বিনা আম বাজারে ৭ হাজার–৮ হাজার টাকা মণও বিক্রি হয়। অথচ প্রান্তিক চাষী পর্যায়ে বারোশো থেকে তেরোশো টাকা মণে বিক্রি হচ্ছে। ওই সময় যদি এই আমটাকে আমরা শুকিয়ে প্রক্রিয়াজাত করতে পারি, তাহলে ভালো বাজার হবে।  

প্রক্রিয়াজাত আম থেকে তৈরি স্বাস্থ্যকর স্ন্যাকস দেশে বিদেশে বেশ জনপ্রিয়। যদি প্যাকেজিং আরো উন্নত করা যায়, তাহলে উচ্চমূল্যের বাজারেও মিলতে পারে স্থান। 

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক আরিফ রহমান বলেন, দামটা যদি কম থাকত আপনি হয়তো দুই কেজি কিনতেন। হয়তো তিন কেজি কিনতেন। এমন হলে আপনি তিন কেজি আস্তেধীরে খেলেও পঁচে যেত না। এখন কিন্তু আম পঁচছে। প্রতি পরিবারেই এমন হচ্ছে। আমার মনে হয় দেশের বাজারে চাহিদা অনুযায়ী আম পর্যাপ্ত রয়েছে। এটাকে আমরা কিছু যদি প্রসেসিংয়ে দিতে পারি, রপ্তানি করতে পারি তাহলে চাষীরা লাভবান হবে। 
   
উদ্যোক্তা ও গবেষকরা বলছেন, সোলার প্যানেল-চালিত যন্ত্রে আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। পাহাড়ি এলাকায় এমন সুযোগ তৈরির বাড়ানোর দাবি তাদের। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর