কর-জিডিপি অনুপাতে তলানিতে, আএমএফ–কে যা জানাল এনবিআর

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

কর-জিডিপি অনুপাতে বিশ্বের প্রায় তলানিতে রয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় এনবিআরের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের প্রতিনিধি দল। এসময় কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে জানতে চায় সংস্থাটি। 

বৈঠকে রাজস্ব আদায় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা আইএমএফকে জানিয়েছে এনবিআর। 

সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ৯ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য থাকলেও বাস্তবে তা কমে প্রায় ৮ শতাংশে নেমে আসে। ফলে আইএমএফের এবারের সফরে রাজস্ব বাড়াতে কৌশলগত উদ্যোগ দেখতে চায় সংস্থাটি।

এ বিষয়ে রাজস্ব ভবনে বৈঠকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এবং আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় নতুন বাজেট, রাজস্ব ঘাটতি, রাজস্ব নীতি ও সংস্কার, মধ্যমেয়াদি বাজেট কাঠামো এবং অভ্যন্তরীণ অর্থায়নের বিষয় গুরুত্ব পায়।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, ধীরে ধীরে আনুষ্ঠানিক অর্থনীতির দিকে পরিবর্তিত করা। এ দুইটা একসাথে চলতে হবে। তা না হলে টেকসইভাবে রাজস্ব আহরণের ভিত্তি বাড়াতে পারব না। অর্থনীতির প্রবৃদ্ধির চাকা সচল থাকতে হবে। না হলে রাজস্ব সচল থাকবে, কিন্তু রাজস্বের ভিত্তি দুর্বল থাকলে রাজস্ব আহরণের ক্ষেত্রটাই কমে যাবে। 

এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এ লক্ষ্য অর্জনে পূর্ণাঙ্গ অটোমেশন, করজাল সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং বকেয়া রাজস্ব আদায় জোরদারের মাধ্যমে কর-জিডিপি অনুপাত বাড়ানোর উদ্যোগের কথা আইএমএফকে জানায় এনবিআর।

আয়কর বিশ্লেষক স্নেহাশীষ বড়ুয়া বলেন, প্রতিমাসে যেসমস্ত মনিটরিংগুলো হয়, এই মনিটরিং একদম মাঠপর্যায়ে জোরদার ব্যবস্থা নিয়ে যদি ফলোআপ করা হয়, তাহলে আমরা হয়তো যে টার্গেট আছে সেই টার্গেটটা অর্জন করা যাবে। যদি এডিপি তিন লাখ কোটি টাকা বাস্তবায়ন করা যায়, ১৫ শতাংশ ট্যাক্স–ভ্যাট নিয়ে আসা গেলে ৪৫ হাজার কোটি টাকা এখান থেকেই আসে। 

নতুন ৪৫০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য ঋণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে আইএমএফ প্রতিনিধি দল। এর অংশ হিসেবে চলতি অর্থবছরের রাজস্ব আহরণের কৌশল সম্পর্কে ধারণা নেয় সংস্থাটি।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর