গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের যে কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

ঢাকা-চট্টগ্রামের মতো বড় শহরে তেমন লোডশেডিং না থাকলেও চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। তীব্র গরমে প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিংয়ের কবলে বড় জনগোষ্ঠী। 

ভোক্তা সংগঠন ক্যাব বলছে, শহর-গ্রামে 'সমতা ভিত্তিক লোডশেডিং' শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ। যদিও মন্ত্রীর দাবি, সঞ্চালন লাইনের দুর্বলতাই গ্রামে লোডশেডিংয়ের বড় কারণ। 

এবার পুরো গ্রীষ্মেই রাজধানীতে খুব একটা লোডশেডিং দেখা যায়নি। জুন-জুলাই মাসে গরমের তীব্রতার সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়লেও সরবরাহ স্বাভাবিক । 

ভিন্ন চিত্র শহরতলী বা গ্রামে, লোডশেডিং প্রতিদিন নয়, যেন প্রতিঘণ্টার অভিজ্ঞতা। জামালপুর, রংপুর, নীলফামারি, নাটোর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় পুরো মৌসুমেই ভোগান্তিতে গ্রাহকরা। 

ভক্সপপ: জামালপুরের এক যুবক বলেন, রাত ৮টার দিকে কারেন্ট চইলা যায়। অপেক্ষা করতে করতে ঘুম। কখন যে কারেন্ট আসব আমরা কইবার পারি না। 

আরেক যুবক বলেন, সারাদিনে ২–৩ ঘণ্টা কারেন্ট থাকে। অন্যসময় থাকে না। 

এক দোকানদার বলেন, কারেন্ট একবার গেলে দীর্ঘ সময় আসে না। এতে কাজে বিঘ্ন হয়। 

এক ব্যক্তি বলেন, রাত ১২টা–১টায় ঘুমের সময় কারেন্ট যায়। নামাজের সময় কারেন্ট যায়। আমরা বড় কষ্টে আছি। 

২৫ জুলাই রাত ১টায় সারাদেশে লোডশেডিং ছিল দেড় হাজার মেগাওয়াটের বেশি। একটি এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় সংকট বেড়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৪ হাজার মেগাওয়াটের নিচে। 

এর আগে, দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায়, ২৮ জুন রাতে স্মরণকালের সর্বোচ্চ ৩ হাজার ৪৩১ মেগাওয়াট লোডশেডিং হয়। ক্যাবের অভিযোগ, পল্লী বিদ্যুতের সাড়ে ৩ কোটি গ্রাহকের কাঁধেই পুরো লোডশেডিং চাপাচ্ছে সরকার। 

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আমরা ধরে নিচ্ছি যে, এটা আমাদের নিয়তি। এটা আমাদের দুর্ভাগ্য যে, আমরা লোডশেডিং মুক্ত হতে পারছি না। কিন্তু সেই লোডশেডিংটা তো সমতার ভিত্তিতে হতে হবে। এই সংকটটা তো সবার মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, শতভাগ বিদ্যুৎ দিতে গ্রামাঞ্চলে যে সঞ্চালন লাইন টানা হয়েছে তা মানসম্মত নয়। চাপ বেশি দিলে লাইনে সমস্যা হয়, বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শতভাগ বিদ্যুতায়ন করতে গিয়ে অপরিকল্পিত যে সঞ্চালন লাইনগুলো করেছে, যখন আমরা বেশি লোড দিতে যাই ওই লাইনগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামাঞ্চলে যে লোডশেডিংটা হচ্ছে– এটা মূলত টেকনিক্যাল কারণে। এটা বিদ্যুতের সংকটের জন্য নয়। 
 
গ্রামাঞ্চলের সঞ্চালন লাইন ধাপে ধাপে উন্নত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়। 

দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর