রিজার্ভে চাপ বাড়িয়ে উড়োজাহাজ কেনা নিয়ে শঙ্কা, ব্যবসায়িক পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের

ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য ১৪টি বোয়িং ও ১০টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা জানিয়ে রিজার্ভ খরচে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আর এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজ কেনার ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক লাভের পরিকল্পনা থাকতে হবে। 

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ এএম

ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য ১৪টি বোয়িং ও ১০টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা জানিয়ে রিজার্ভ খরচে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আর এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজ কেনার ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক লাভের পরিকল্পনা থাকতে হবে। 

মার্কিন বাণিজ্য চুক্তির আওতায় ১৪টি বোয়িং কিনছে বাংলাদেশ। এতে খরচ হবে প্রায় ৪ বিলিয়ন ডলার। ২০৩১ সাল থেকে এসব উড়োজাহাজ যুক্ত হবে বিমানের বহরে। এছাড়া, ফ্রান্স থেকেও কিনতে যাচ্ছে ১০টি এয়ারবাস। যার দাম এখনও নির্ধারণ হয়নি।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ২৪টি উড়োজাহাজ কেনার কারণ দেখছেন না বিশ্লেষকেরা। তাদের শঙ্কা, কেবল ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য রিজার্ভে হাত দেওয়া অর্থনীতির জন্য ঝুঁকি হতে পারে। 

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, ‘এটি ফলে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে চলে যাবে, এর জন্য বাংলাদেশ কি ব্যালেন্স করতে পারবে? যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি টালমাটাল। এই মূহূর্তে ধীরে ধীরে যে রিজার্ভটা বৃদ্ধি পাচ্ছে সেটি যদি এই কাজে ব্যবহার করি তাহলে আমাদের অবস্থাটা কী হবে? আমাদের তো কেউ এসে অর্থ দিয়ে যাবে না।’

তবে কিছুটা ভিন্ন মত এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন, উড়োজাহাজ কেনার আগে পরিচালন প্রক্রিয়া ও ব্যবসায়িক মডেল থাকা জরুরি। নতুন নতুন রুট খুঁজে ব্যবসা সম্প্রসারণের পরামর্শ তাদের। 

এভিয়েশন বিশেষজ্ঞ এ টি এম নজরুল ইসলাম বলেন, ‘যদি ১৪ থেকে ১৫টি এয়ারবাস কিনে ফেলে রাখি তাহলে অবশ্যই আমরা বিপদে পড়ব। যতটা এয়ারবাস আসুক না কেন, ব্যবসায়িক পরিকল্পনা করে আয় এবং লোন পরিশোধ করার ব্যবস্থা করতে হবে।’ 

বর্তমানে বিমান বাংলাদেশের ১৯টি উড়োজাহাজ রয়েছে। যার মধ্যে ১৪টি জেট বিমান ১৭টি দেশের ২৫টি এয়ারপোর্টে চলাচল করে। ২০২৪-২৫ অর্থ বছরে বিমান লাভ করে ৭৮৫ কোটি টাকা। যদিও জ্বালানির বিল, ঋণ, বিমানের রক্ষণাবেক্ষণসহ অন্য অনেক আর্থিক দায় রয়েছে সংস্থাটির।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর