বাংলা কিউআরে লেনদেনে ক্ষুদ্র মার্চেন্টদের থাকবে না সার্ভিস চার্জ

বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র মার্চেন্টদের লেনদেনে সার্ভিস চার্জ তুলে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে। পাশাপাশি ইন্টারনেট ছাড়াই ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহারের উদ্যোগ এবং তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির পরিকল্পনার কথাও জানিয়েছেন গভর্নর।

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্ট থেকে চার্জ তুলে নেবে বাংলাদেশ ব্যাংক। এজন্য ভর্তুকি দিতে তহবিল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়াতে ইন্টারনেট ছাড়াই ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপস চালু রাখতে বিটিআরসির সাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়তে সমন্বিত ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর চালু করেছে বাংলাদেশ ব্যাংক। যা জুলাইয়ের শুরু থেকে বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে বাংলা কিউআরে মূল্য পরিশোধে মার্চেন্ট পর্যায়ে ১ শতাংশ মাশুল দিতে হচ্ছে। এতে অ্যাপভিত্তিক লেনদেনে অনাগ্রহী অনেকে।

রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, বাংলা কিউআর জনপ্রিয় করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে মাশুল তুলে নেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে।
  
গভর্নর বলেন, ‘ব্যক্তির পাশাপাশি অপারেটরগুলোকেও অ্যাপভিত্তিক লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এ জন্য আগামীতে অপারেটর পর্যায়ে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে। ইন্টারনেট ছাড়াই কিভাবে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপস চালু রাখা যায়, সে বিষয়েও কাজ চলছে।’  

গভর্নর আরও বলেন, ‘ক্যাশলেস লেনদেনে শুধু নগদ টাকার ব্যবহারই কমবে না। এর ফলে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।’ অনুষ্ঠানে এক ব্যক্তি, এক আইডি এবং এক ওয়ালেট পরিকল্পনার কথাও তুলে ধরেন গভর্নর। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর