লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, তবুও বেড়েছে রাজস্ব প্রবৃদ্ধি

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদায়ী অর্থবছরে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে সংস্থাটি।

সংশোধিত বাজেটে এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। অর্থাৎ, অর্থবছরে মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। 

গত মঙ্গলবার রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে এনবিআর। 

সংস্থাটির তথ্যানুযায়ী, লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রাজস্ব আদায়ে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।  বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে। এ খাতে মোট আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা।

এ ছাড়া আমদানি ও রপ্তানি শুল্ক থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১১৯ কোটি টাকা। আর রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্যসংযোজন কর বা ভ্যাট খাত থেকে এসেছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা। 

সাম্প্রতিক সময়ে সারাদেশে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ উঠেছে জোড়েসোড়ে। অনেক গ্রাহকের দাবি, জুনের তুলনায় জুলাই মাসে ৪ গুণ পর্যন্ত বিল বেশি গুণতে হয়েছে। কোথাও এর কোন প্রতিকার পাচ্ছেন না তারা।...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে ৭ হাজার ৪৬৯ কোটি টাকা, যা বাজেটের লক্ষ্যের চেয়ে ১ হাজার ৮৬৪ কোটি টাকা কম। 
পোশাক খাতে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য পূরণে সহযোগী শিল্পকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিজিএমইএ। এর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দেশে তৈরির ওপরেও জোর দিচ্ছেন পোশাক খাতের...
যে দাবিতে টালমাটাল হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ, যে আন্দোলনের জেরে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের—সেই সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের বয়স আজ দুই বছর। কিন্তু প্রশ্ন হলো, যে রক্ত আর প্রতিবাদের ওপর...
বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার মাথা লক্ষ্য করে বেদম মারপিট করেছে অভিযোগ করে জুবাইর বলেন, এ সময় অডিটরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী অফিসার, ওসি,  উপজেলা...
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা...
জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া লালমনিরহাটের মিরাজের পরিবার দিন কাটাচ্ছে অর্থকষ্টে। সহায়তার নানা আশ্বাস দিলেও, এখন সবাই লাপাত্তা। একই অবস্থা শেরপুরের সৌরভ, সবুজ আর মাহবুবের পরিবারেরও। নানা জটিলতায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর