ইলিশের জন্য হাহাকার ভরা মৌসুমেও

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক উৎপাদন কমেছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর এবং ব্যবসায়ীরা। নদীর নাব্য সংকট, জাটকা ও মা ইলিশের অনিয়ন্ত্রিত নিধন এবং দূষণসহ নানা কারণেই ইলিশের এই সংকট তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। 

নিষিদ্ধ সময় ছাড়া বছর জুড়েই ইলিশ মাছ আহরণ করে সরবরাহ করা হয় বাজারগুলোতে। তবে জুন থেকে অক্টোবর ইলিশের ভরা মৌসুমেও বাজারের চিত্র ভিন্ন। অন্য বছরের তুলনায় এবার সরবরাহ খুবই কম। 

মৎস গবেষণা ইনিস্টিটিউটের তথ্যমতে, বাংলাদেশের জেলেরা প্রতি বছর গড়ে সাড়ে পাঁচ লাখ টনের বেশি ইলিশ আহরণ করে। তবে সাম্প্রতিক সময়ে ইলিশ আহরণের যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে। 

আড়তদারদের একজন বলেন, সাগরে-গাঙ্গে গিয়েও ট্রলার ফেরত আসছে। আর আমাদের লোকাল নদীতেও নাই ইলিশ। কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেয়ে হতাশ এক জেলে জানান, লাগবে ২০ টন, মাছ হয় ২ মন। কিন্তু ২ মন দিয়েতো আর চাহিদা পূরণ হবে না। তাই মার্কেটে দাম বেশি। 

এখন মৌসুম, কিন্তু আমরা মাছ যা পাওয়ার কথা তা পাই না, বলেন আরেক জেলে। হতাশ আরেক জেলে বলেন, যদিও দুই-একটা পাই, কিন্তু তা ছোট। সেটা বেচতে গেলে আমরা দাম পাই না।

এ প্রসঙ্গে ইলিশ গবেষক আনিছুর রহমান বলেন, একটা ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন যে, এ বিষয়ে কোথায় গ্যাপ আছে। কোনো না কোনো কারণতো আছেই, যেটির কারণে বর্তমান সময়ে বরাবরই ক্রমান্বয়ে (ইলিশ) কম আসা শুরু হয়েছে।

সরবরাহ সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম, জ্বালানি তেল, বরফসহ প্রয়োজনীয় পণ্যের দামের প্রভাব পড়ছে রাজধানীর ইলিশের বাজারে। 

রাজধানীর এক মৎস্য বিক্রেতা জানান, এক কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি করছি ২৫শ টাকায়, যেগুলো ৯০০ গ্রাম সাইজের সেগুলো বিক্রি করছি ২২শ টাকায়, আর যেগুলো মিডিয়াম সাইজের মাছ, মানে ৩টায় এক কেজি সেগুলো বিক্রি করছি ১২শ টাকা কেজিতে।

ইলিশের উচ্চমূল্যের কারণে হতাশ ক্রেতারাও। এমনই এক ক্রেতা বলেন, ইলিশ খাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আমার জন্য কঠিন।

নদীর নাব্য সংকট, জাটকা ও মা ইলিশের অনিয়ন্ত্রিত নিধন, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের স্বাভাবিক প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে কমছে ইলিশের আহরণ। 

মৎস্য বিশেষজ্ঞ মো. আবদুল ওহাব বলেন, 'আমার কাছে জলবায়ুটাকে প্রধানতম (কারণ) মনে হচ্ছে এ বছর। তাপমাত্রা অনেক বেশি। পানির পরিমাণ অনেক বেশি নয়...ইলিশ কি অন্য কোনো জায়গাতে মাইগ্রেশন করে যাচ্ছে কিনা (সেটা দেখা প্রয়োজন)।'  

বিশ্বের ইলিশ উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আহরণের প্রায় ৭৫ শতাংশই হয়ে থাকে এ দেশে।  বিশ্লেষকদের আশঙ্কা, প্রজনন ও বিচরণক্ষেত্র সুরক্ষিত না হলে দেশে থেকে হারিয়ে যাবে রুপালি ইলিশের ঐতিহ্য ও প্রাচুর্য। 

সারাদেশে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় এসব কথা বলেন তিনি।
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ভরা মৌসুমেও চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে নেই পর্যাপ্ত ইলিশ। সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশ ছুঁয়েছে। বিক্রি কমে যাওয়ায় লোকসান গুনছেন...
বিশ্বব্যাংকের ২০২৬ সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফল দেখালেও দরিদ্র পরিবার চিহ্নিত করতে আশানুরূপ ফল...
নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের নির্বাচন। আগামী ২ বছরের জন্য যিনি নেতৃত্বে আসবেন, তার হাতেই থাকবে সরকারের সাথে নীতি...
বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধমে বিভ্রান্তি এড়াতে সবাইকে অনুরোধ জানিয়েছে সরকারের জ্বালানি বিভাগ। শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আছেন বিআরটিএর সহকারী পরিচালক আব্দুর রশিদও। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না...
আজ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি...
মেহেরপুরের গাংনীতে মাইন সাদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে। মাইন সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল এসে ঘিরে রেখেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয়রা এগুলো দেখতে পায়। 
লোডিং...

এলাকার খবর