৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, বেকার ৬২ হাজার: সিপিডি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

আইন-শৃঙ্খলার অবনতি এবং শিল্প কারখানা উৎপাদন কমে যাওয়ায় গত ৬ মাসে দেশে তিনটি অর্থনৈতিক অঞ্চলের ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে বেকার হয়েছে ৬২ হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। 

সোমবার রাজধানীতে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস’ শীর্ষক এক সংলাপে এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি। 

গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিডি জানায়, গত ছয় মাসে অর্থনীতির ৩১টি সূচকের মধ্যে ১৯টি সূচকেই অবনতি হয়েছে। 

এসময় রাজস্ব আদায়ে ব্যর্থতা আর ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার জন্য সরকারের সমালোচনা করেন সিপিডির গবেষকরা। একই সঙ্গে শিল্প উৎপাদন কমে যাওয়া এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়াকে অর্থনীতির বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে সিপিডি। 

সিপিডির গবেষকরা বলেন, বড় ধরনের রাজস্ব আয় ঘাটতিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন কঠিন হবে। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করেন তারা। 

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের দুশ্চিন্তামূলক সংকেত হলো উনারা আবার এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকীকরণ করার দিকে এগোচ্ছেন কি না। নিজের রাজনৈতিক দলের নেতাদের ঠিক রাখতে পারবেন কি না, আমলাদের ঠিকমতো রাখতে পারবেন কি না– এইটাই আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি।’ 

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে তাদের আটক...
লোডিং...

এলাকার খবর