জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার ১ শতাংশের কম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার ১ শতাংশের কম। আর এসময়ে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি'র প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এডিপি’র ২ হাজার ১২১ দশমিক ১৮ কোটি টাকা ব্যয় করেছে, যা মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ছয় নয় শতাংশ। 

এদিকে স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণ ও সেতু বিভাগ এবং পররাষ্ট্র, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়সহ ১০টি বিভাগ ও মন্ত্রণালয়ের জুলাই মাসে এডিপি বাস্তয়বায়নের হার শূন্য। 

তবে আইএমইডি’র কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে সাধারণত অর্থব্যয় কম হয়। পরবর্তী সময়ে ব্যয় ধীরে ধীরে বাড়ে। চলতি অর্থবছরে মোট এডিপি’র আকার ৩ লাখ ৮ হাজার ৯২৪ দশমিক ৮৬ কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ১৭২টি।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর