বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি 

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বরের শুরুতেই ঋণ দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তহবিলের ৪১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে ৩৭টি ব্যাংকের মাধ্যমে। 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বরের শুরুতেই ঋণ দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তহবিলের ৪১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে ৩৭টি ব্যাংকের মাধ্যমে। 

বাংলাদেশ ব্যাংক বলছে, উৎপাদন খাতে ঋণ দেওয়ার ফলে নতুন কর্মসংস্থান তৈরি হবে। তবে জ্বালানি সংকটের সমাধান না করে বন্ধ কারখানায় নতুন করে অর্থায়ন করা হলে তা ব্যাংকের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, বলছেন বিশ্লেষকরা। 

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বন্ধ কল কারখানা চালু ও স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ৪১ হাজার কোটি টাকা দিতে সম্মতি দিয়েছে ব্যাংকগুলো। বাণিজ্যক ব্যাংকগুলো গড়ে ৭ শতাংশ হারে ঋণ দিবে গ্রাহকদের। তহবিলের অর্থের যাতে অপব্যবহার না হয়, সেজন্য ঋণ বিতরণ ও ব্যবহার একটি ড্যাশবোর্ডের মাধ্যমে নজরদারি করা হবে। 

স্বল্প সুদে ঋণ নিতে অনেকেই আবেদন করছে বলে জানায় বাণিজ্যক ব্যাংকগুলো। তবে উৎপাদনহীন খাতে ব্যাংকগুলো ঋণ দিলে খেলাপি হওয়ার শঙ্কা থাকে। তাই ঋণ দেওয়ার ক্ষেত্রে কারখানার সক্ষমতা যাচাই-বাছাই করে অর্থ ছাড়ের দিকে নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। প্রণোদনার অর্থ বিতরণ প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পরামর্শ তাদের। 

   

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর