উৎপাদন পর্যাপ্ত, তবুও সুগন্ধি চালের রেকর্ড দাম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

রেকর্ড দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ছয় মাসে কেজিতে বেড়েছে ৮০ টাকার বেশি। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ায় সুগন্ধি চালের দাম চড়া। তবে রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, রপ্তানি নয়, করপোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজির কারণেই বাজার অস্থির হচ্ছে।

বাজারে সুগন্ধি চালের ঘাটতি নেই, কিন্তু দাম চড়া। সরকারি হিসাবে, ছয় মাসে দাম বেড়েছে ৫৭ শতাংশ পর্যন্ত।

প্রতি কেজি খোলা সুগন্ধি চাল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকা কেজিতে। আর প্যাকেটে বিভিন্ন ব্র্যান্ডের দাম ২৩০ টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ার পর থেকেই দাম লাগামহীনভাবে বাড়ছে। আর ক্রেতাদের অভিযোগ, তদারকির অভাব।

একজন ক্রেতা বলেন, ‘কয়েকটা কোম্পানি যেমন আকিজ, তীর, এসিআই, চাষী, প্রাণ এরা ২২০ টাকা ২৩০ টাকায় বিক্রি করে। কোনো তদারকি নেই। যে যেভাবে পারছে ব্যবসা করছে। ব্যবসায়ীদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।’

চড়া দামের প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁয়। বেড়েছে পোলাও-বিরিয়ানির দাম, কমেছে বিক্রি। হোটেল মালিকদের অভিযোগ, কয়েকটি করপোরেট গ্রুপ চাল মজুত করে দাম বাড়াচ্ছে। আর ক্যাব বলছে, সুগন্ধি চালকে নিত্যপ্রয়োজনীয় পণ্য গণ্য না করায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা।

রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘কম এক্সপোর্ট করে প্রণোদনা লুট করে এক শ্রেণির বড় ব্যবসায়ী। আমরা বলেছি, তাদের অডিটের আওতায় নিয়ে আসা হোক। তারা এই পোলাওয়ের চাল সিন্ডিকেট করে, সব বড় বড় ব্যবসায়ী। তাদের এ ব্যবসা করার কথা না। তারা পোলাওয়ের চাল স্টক করে, আমাদের থেকে কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারেরও কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।’

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘এটা পুরোপুরি ব্যবসায়ীদের কারসাজি। আমার দেশে তো ঘাটতি নেই। এই চালটা কিন্তু অলরেডি স্টকে আছে। এমন না যে আজকে চাষ করেছে তাই দামটা বেশি পড়ছে। এটা করপোরেট গ্রুপ ও মিলারদের কাছে আছে।’

বাজার কারসাজির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রপ্তানিকারকরা। তাদের দাবি, রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে।

এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট এফ এইচ আনসারী বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদন করা আছে, প্রায় ১০ লাখ মেট্রিক টন। এখানে রিকোয়ারমেন্ট ৪ লাখ মেট্রিক টন। যেহেতু গ্যাপ আছে ৬ লাখ মেট্রিক টন। গ্যাপ না থাকলে হয়ত সিন্ডিকেট করে ফায়দা নিতে পারত। গ্যাপটা কিন্তু অনেক বড়। এখানে সিন্ডিকেট কোনোভাবেই কাজ করছে না।’

বছরে সুগন্ধি চাল উৎপাদন হয় ১৮ থেকে ২০ লাখ টন। আর গড়ে প্রতি বছর রপ্তানি হয় ১০ হাজার টন।

দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন...
দেশের বাজারে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে।
বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ডলারের দাম সর্বোচ্চ ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে বিক্রির দাবি জানিয়েছে মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)। সোমবার রাজধানীর পল্টনে নিজ...
গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল...
গুমের শিকার হয়েছেন এমন প্রতিটি ব্যক্তি বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার এমন আইন করছে যেখানে গুমের শিকার প্রতিটি ভিকটিম বিচার পাবে। আজ শনিবার...
একজন মানুষকে মেরে ফেলার জন্য প্রোপোফলের যতটুকু মাত্রা যথেষ্ট, তার চেয়েও বেশি মাত্রার কড়া ওষুধ প্রতিদিন দেওয়া হচ্ছিল মাইকেল জ্যাকসনকে! অথচ চারপাশের কেউ তার কিছুই টের পায়নি! পপ সংগীতের এই...
বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর