সারাদেশে বেড়েছে লোডশেডিং

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট পর্যন্ত। চলতি মৌসুমে দীর্ঘসময় এত বেশি লোডশেডিং এর আগে আর দেখা যায়নি।

ভারতের ঝাড়খন্ডের আদানি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমেছে। গত মধ্যরাত থেকে কেন্দ্রটির সরবরাহ নেমেছে ৯০০ মেগাওয়াটের ঘরে, যেটা গতকালও ছিল ১৩০০ মেগাওয়াটের বেশি। 

এছাড়া জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেশিরভাগ সময় থাকছে ৫ হাজার মেগাওয়াটের নিচে। পাশাপাশি ফার্নেসওয়েল, কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও অনেকটাই কমে গেছে। 

দিনের কিছু সময় সৌর বিদ্যুৎ মিলছে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত আসছে। বেশিরভাগ সময় মোট বিদ্যুৎ উৎপাদন থাকছে ১৪ হাজার মেগাওয়াটের নিচে।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর