খেলাপি ঋণ কমাতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর প্রতি আহ্বান

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর আহ্বান জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া, এসএমই ও কৃষি খাতে বেশি ঋণ দিয়ে স্বল্পসুদে ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের পরামর্শও দেন তিনি। 

আজ রোববার রাজধানীতে অগ্রনী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। এসময় অগ্রনী ব্যাংক জানায়, ২০২৫ সালে ব্যাংকটি নগদ ১ হাজার ৯ কোটি টাকাসহ মোট ১০ হাজার ২৩৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে। এতে আগের বছরের চেয়ে ব্যাংকটির খেলাপি ঋণ কমেছে ১ হাজার ৬২ কোটি টাকা। 

অগ্রনী ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার ৭৬১ কোটি টাকা। এক বছরে সম্পদ বেড়েছে প্রায় ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা। 

গত বছর পরিচালন ব্যয় কমানোর ফলে অগ্রনী ব্যাংক এ বছর বিভিন্ন সূচকে উন্নতি করেছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর