দেশে জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে এই ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। 

আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস-জেডসিএ'র প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি আমদানি ব্যয় ২০২৫ সালের চেয়ে প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে। বাড়তি এই ব্যয় দেশের বাণিজ্য ঘাটতির প্রায় ১০ শতাংশের সমান। 

জেডসিএ'র হিসাবে, জ্বালানির বর্তমান দাম অব্যাহত থাকলে আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা ৫ দশমিক ৭ মাস থেকে কমে ৫ দশমিক ২ মাসে নেমে আসতে পারে। 

অন্যদিকে অতিরিক্ত যে অর্থ জ্বালানি আমদানিতে ব্যয় হতে পারে, তা দিয়ে প্রায় ৮ গিগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব। এই সক্ষমতা বর্তমানে প্রায় ৩২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ২৫ শতাংশের সমান।

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর