চিনির বাজারে অস্থিরতা, দুই সপ্তাহে কেজিতে বেড়েছে ১০ টাকা

হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫ থেকে ১১০ টাকায় মিলেছে, সেটা এখন ১১৫ টাকা।

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫ থেকে ১১০ টাকায় মিলেছে, সেটা এখন ১১৫ টাকা।

খোলা চিনি পাওয়া গেলেও সংকট প্যাকেটজাত চিনির। খুচরা দোকানের বেশিরভাগই খোলা চিনি রাখছে। তবে দাম বেশি, প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা।
 
বিক্রেতারা জানান, উৎপাদক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরায়। মিলগেট থেকেই কমেছে সরবরাহ। সরবরাহ কমিয়ে কৃত্রিম সমস্যা তৈরি করেছে বিপণন কোম্পানিগুলো। কারখানায় গ্যাস সংকটকে অজুহাত দিচ্ছে তারা। 

সংকটের কথা স্বীকার করছেন বাণিজ্য মন্ত্রীও। তিনি জানান, রিফাইনারিগুলোর কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি রয়েছে। জ্বালানি বিভ্রাটে উৎপাদনে ব্যাঘাত ঘটলেও দ্রুতই সব স্বাভাবিক হবে বলে দাবি তার।

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন জানান, সঠিক তদারকি নেই বলেই বাজারে অস্থিরতা। পর্যাপ্ত মজুত থাকার পরও দাম বাড়ার কারণ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।  

দেশে চিনির চাহিদা বছরে ২২ লাখ টন। এর ৯৮ শতাংশের বেশি আমদানি করতে হয়। এই আমদানি ও বাজার নিয়ন্ত্রণ করে ৫টি শিল্পগ্রুপ।

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। রোববার সকালে সোনার দাম কমার এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ব্যাংক রেজল্যুশনের সংশোধিত বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ
অর্থপাচার ঠেকাতে উচ্চঝুঁকির বাণিজ্যিক লেনদেনে বাড়তি নজরদারি করা হবে। এজন্য চালু করা হবে কমন প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে ট্রেড-বেজড মানি লন্ডারিং বিষয়ে অনুষ্ঠিত এক সভায়...
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে সীমান্ত হাটগুলো। এতে নতুন আশার আলো দেখছেন বাংলাদেশ-ভারত সীমান্তের দুই পাড়ের সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, বর্ডার হাট শুধু দুই দেশের বন্ধুত্বের...
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ১১৭ জনের। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন, যা এখন...
লোডিং...

এলাকার খবর