ইনভেস্ট বাংলাদেশের খসড়া নীতিমালা

অব্যবহৃত রাষ্ট্রায়ত্ত সম্পদে নতুন বিনিয়োগের উদ্যোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রুগ্ণ, অকার্যকর বা বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অব্যবহৃত জমি ও স্থাপনাকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এর মাধ্যমে শিল্প উৎপাদন বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

প্রস্তাবিত নীতিমালায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেন কাঠামো নির্ধারণ, দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে আরো ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। এদিন মোট উত্তোলন করা টাকার পরিমাণ ৩৮১ কোটি টাকা। 
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দিন দিন টাকা উত্তোলনের পরিমান বাড়লেও তা ধারণার চেয়ে কম উত্তোলন হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সব ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া শুরু...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
লোডিং...

এলাকার খবর