গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 

ভারত থেকে আসা ১২ হাজার টন চাল সরবরাহ বন্ধ  

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা করে রাখা হয়েছে। বাকি চাল কতটুকু নেওয়া যাবে তা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। অথচ এই চাল মানসম্মত বলে গ্রহণ করে সরকারি গুদামে তুলেছিলেন খোদ খাদ‍্যবিভাগের কর্মকর্তারা। আর ছেড়ে দেওয়া হয়েছে খাদ্য বহণকারী জাহাজকেও। 

সরকারের জিটুজি চুক্তির আওতায় ভারতীয় সরবরাহকারীর ১১ হাজার ৮০৩ টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি পাইওনিয়ার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর আসে গত ২১ জুলাই। খাদ‍্য বিভাগের ৫ কর্মকর্তার উপস্থিতিতে সংগ্রহ করা চালের নমুনা ল‍্যাব টেস্টে খাওয়ার উপযোগী বলে মত দেওয়া হয়। 

এরপর ২৪ ও ২৫ জুলাই সব চাল দ্রুততার সঙ্গে পাঠানো হয় চট্টগ্রামের হালিশহর, ঢাকার তেজগাঁও ও জয়দেবপুরের খাদ‍্যগুদামে। কিন্তু গুদাম ব্যবস্থাপকরা লিখিতভাবে জানান এসব চাল দুগন্ধময়। এরপর ফেরত আনা হয় ৯ ২৫ মেট্রিক টন চাল। গুদামের বাকি ১০ হাজার ৮৭৮ মেট্টিক টন কতটা খাওয়ার উপযোগী সেটা খতিয়ে দেখছে খাদ‍্য বিভাগ।

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি. এম. ফারুক হোসেন পাটওয়ারী বলেন, ‘যখন খালাস প্রক্রিয়া শুরু হয়, তখন কিছু চালের মানের ক্ষেত্রে প্রশ্ন আসে। আমাকে সিএমএইচ অফিস জানায়। এবং সিএমএইচ অফিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত রেখে চাক্ষুষ যেসব চাল মান বহির্ভূত মনে হয়েছে সেগুলোকে আলাদা করে মানসম্মতগুলোকে গোডাউনে সংরক্ষণ করা হয়।’

খাদ্য অধিদপ্তরের এসব চালের মান যাচাইয়ে বাংলাদেশ ধান গবেষণা গত ইনষ্টিটিউটের কর্মকর্তারা হালিশহর ও দেওয়ানহাট কেন্দ্রীয় খাদ‍্যগুদাম থেকে নমুনা সংগ্রহ করেছেন। এক সপ্তাহের মধ্যেই তাদের প্রতিবেদন দেওয়ার কথা । 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফা সুলতানা দীপ্তি টেলিফোনে বলেন, ‘একটা চিঠি দেওয়া হয়েছিল। সে হিসেবে আমরা গিয়ে নমুনা সংগ্রহ করেছি। চলতি সপ্তাহ বা সামনের সপ্তাহে প্রতিবেদন দিয়ে দেব। এটা নিয়ে আর ’

এদিকে, খাওয়ার অনুপযোগী বলে চিহ্নিত ৯২৫ টন চাল নিয়মানুযায়ী ভারতীয় রপ্তানিকারকের কাছে ফেরত পাঠানোর কথা থাকলেও সেটি হয়নি বলে আছে অভিযোগ। এর আগে ২০২৪ সালে ভারত থেকে নেওয়া চালে বিষাক্ত আফলা টক্সিনের উপস্থিতি পেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। 

 

সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে আরো ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। এদিন মোট উত্তোলন করা টাকার পরিমাণ ৩৮১ কোটি টাকা। 
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দিন দিন টাকা উত্তোলনের পরিমান বাড়লেও তা ধারণার চেয়ে কম উত্তোলন হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সব ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া শুরু...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর