সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি করবে সরকার 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কার্যকর পদেক্ষেপের তাগিদ ক্যাবের। 

রপ্তানির উন্মুক্ত সুযোগ থাকায় দেশে সরবরাহ সংকটে দাম বাড়ে সুগন্ধি চালের। বাজারে পোলাওয়ের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। এমন পরিস্থিতে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমায় সরকার। তারপরও কমেনি দাম। 

রাজধানীর একটি বাজারের এক ক্রেতা বলেন, ‘সবার জন্য; সাধারণ মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবারই খাবারের পণ্য এটা। সেজন্য এই চালের দাম কমুক এটা আমরা চাই।’ 

আরেক ক্রেতা আক্ষেপের সুরে বলেন, ‘আমাদের মতো লোকের জন্য সমস্যা বেশি। ইনকাম হয় তিন টাকা। খরচ হয় ১০ টাকা।’ 

সুগন্ধি চালের দাম বাড়ার প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁয়। বেড়েছে পোলাও, বিরিয়ানির দাম, কমেছে বিক্রি। রেস্তোরাঁ ব্যবসায়িদের অভিযোগ, কয়েকটি বড় করপোরেট গ্রুপ চাল মজুদ করে দাম বাড়াচ্ছে। 

রেস্তোরাঁ মালিক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব ফিরোজ আলম সুমন বলেন, ‘বড় বড় কোম্পানি কৃত্রিম সংকট তৈরি করেছে। সরকার যদি ভালোভাবে মনিটরিং করে তাহলে দাম এক সপ্তাহের মধ্যে কমে যাওয়া সম্ভব। এবং আমাদের ব্যবসার ওপর বড় একটা প্রভাব পড়েছে। বিদ্যুৎ, গ্যাস, তেল– সব জিনিসের দাম বেশি। এখন আমরা রেস্তোরাঁ ব্যবসায়ী যারা আছি, নাজেহাল হচ্ছি।’  

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, দেশে সুগন্ধি চালের উৎপাদন ভালো, মজুদও পর্যাপ্ত। দাম বৃদ্ধির কোনো কারণ নেই।

মন্ত্রী বলেন, ‘আমরা এ কাজটাই করব, জনগণের যেন কোনো অসুবিধা না হয়। জনগণ যেন তার সামর্থ্য অনুযায়ী কিনতে পারে আমরা সেই ব্যবস্থা নেক। আপনারা দেখেছেন যে, দেশে খাদ্য মজুত ভালো অবস্থায় আছে। জনগণের যেন অসুবিধা না হয় সেভাবেই আমরা কাজ করব। 
 
দেশে কোনো ভোগ্যপণ্যের দাম একবার বাড়লে কমে না তেমন। এই বাস্তবতা মাথায় রেখে ভোক্তাদের স্বার্থ রক্ষার তাগিদ ক্যাবের।

ক্যাবের সহ সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বসে আলোচনা করতে পারে– কেন, কীভাবে সমস্যাগুলো তৈরি হচ্ছে। ’   

সরকারি তথ্যমতে, ৪৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির জন্য ২৭৮টি কোম্পানি অনুমোদন পেলেও গত তিন মাসে রপ্তানি হয়েছে মাত্র আড়াই হাজার টন। 

প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে মারা...
বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালি দখলে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে পুরো প্রণালিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। প্রণালি দখলের জেরে লোহিত সাগর...
বাংলাদেশের মাদক সমস্যার আলোচনায় সবচেয়ে বেশি আসে সীমান্তের কথা। ভারত ও মিয়ানমার থেকে আসত ফেনসিডিল, ইয়াবাসহ নানা ধরনের মাদক। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। শুধু সীমান্ত পেরিয়ে মাদক আসছে না, রাজধানী...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর