রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে আমদানির সুযোগ চান তারা।

শনিবার রাজধানীর পল্টনে মানববন্ধনে এ দাবি জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন- বারভিডা। 

সংগঠনের নেতারা বলেন, বৈদ্যুতিক গাড়ির খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা রাজস্ব পায়। গত ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। 

তুলনামূলক কম দামে রিকন্ডিশন্ড গাড়ি বাজারে এলে দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার দ্রুত বাড়বে,, দাবি তাদের। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে মোটরযান খাতে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সরকারি লক্ষ্য অর্জন সহজ হবে বলেও জানায় বারভিডা। 

বারভিডার এক নেতা বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এটা পুনর্বহাল করা হোক। দেশের মানুষ কম পয়সায় উন্নমানের গাড়ি পাক। এটাই আমার প্রত্যাশা।’

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, ‘পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা রাজস্ব সরকার এই খাত থেকে পায়। এখন সরকারের নীতির কারণে এই রাজস্ব ঘাটতি হবে। আমরা যে প্রস্তাব দিয়েছি এতে সরকারের রাজস্ব বৃদ্দি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ব্যবসা বাড়বে।’  
 

 

প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। আজ শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহুরপুর...
সরকারের একটি অংশ জামায়াতকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স...
রাজধানীর আদাবরে খণ্ডিত মরদেহের চারটি টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো মরদেহের পায়ের অংশ পাওয়া যায়নি।  শনিবার বিকালে মরদেহের এ টুকরাগুলো উদ্ধার করা হয়।
আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চুতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর