বিমানের বোয়িং ৭৩৭-৮০০ বহরে সম্পন্ন হলো সেফটি মডিফিকেশন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। মার্কিন বিমান চলাচল প্রযুক্তি ও এভিয়েশন সার্ভিস প্রতিষ্ঠান এয়ারসেল কর্পোরেশন এই কারিগরি কাজ সম্পন্ন করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে ইনিশিয়েটিভ বিজনেস প্রকল্পটির স্থানীয় সমন্বয় ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সহায়তা প্রদান করেছে।

এই প্রকল্পের মাধ্যমে উড়োজাহাজ দুটিতে এয়ারসেলের এফএএ-অনুমোদিত 'এয়ারসেফ সাপ্লিমেন্টাল টাইপ সার্টিফিকেট' (এসটিসি) ভিত্তিক আইএমএম সমাধান বাস্তবায়ন করা হলো। আন্তর্জাতিক এয়ারওয়ার্থিনেস (উড্ডয়ন-উপযোগিতা) ও ফুয়েল-ট্যাংক সেফটি প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি ফুয়েল ট্যাংকে সম্ভাব্য ইগনিশন ও ফ্লেম প্রোপাগেশনের ঝুঁকি কমানোই এই প্রযুক্তির মূল লক্ষ্য।

আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালা (যেমন: এফএএ এফএআর §২৫.৯৮১, এসএফএআর ৮৮ এবং সংশ্লিষ্ট ইএএসএ নিয়মাবলী) অনুসরণে এয়ারসেলের প্যাসিভ সেফটি সলিউশন 'এয়ারসেফ' ব্যবহার করা হয়েছে। প্রচলিত নাইট্রোজেন জেনারেশন সিস্টেমের (এনজিএস) তুলনায় এতে কোনো জটিল মেকানিক্যাল উপাদান, মুভিং পার্টস বা ফুয়েল ট্যাংকের ভেতর ইলেকট্রিক্যাল কানেকশনের প্রয়োজন হয় না। ফলে দীর্ঘমেয়াদে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও পরিচালন সহজতর হয়।

প্রকল্পটিতে প্রকৌশল ও মূল কারিগরি কাজ সম্পন্ন করেছে এয়ারসেলের নিজস্ব বিশেষজ্ঞ দল। পরিকল্পিত সিডিউলড মেইনটেন্যান্সের সঙ্গেই কাজটি সম্পন্ন হওয়ায় বাড়তি কোনো অপারেটিং ব্যাঘাত বা দীর্ঘমেয়াদী 'এয়ারক্রাফট অন গ্রাউন্ড' (এওজি) পরিস্থিতি তৈরি হয়নি।

বাংলাদেশে এয়ারসেলের স্থানীয় প্রতিনিধি এবং ইনিশিয়েটিভ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ও সিইও সামিন ওয়াই প্রিয়ম জানান, এটি আন্তর্জাতিকভাবে অনুমোদিত একটি এভিয়েশন সেফটি সলিউশন কীভাবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের বহরে প্রয়োগ করা যায়, তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এয়ারসেলের টেকনিক্যাল টিম সরাসরি এয়ারক্রাফটে কাজটি করেছে, আর ইনিশিয়েটিভ বিজনেস স্থানীয় সমন্বয় নিশ্চিত করেছে। বিমানে বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করার এই প্রক্রিয়ার অংশ হতে পেরে আমরা গর্বিত।

তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য সবসময়ই ছিল বিশ্বমানের এভিয়েশন সক্ষমতা ও প্রযুক্তিকে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা। এয়ারসেলের মতো একটি আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা সরাসরি বিমানের এয়ারক্রাফটে প্রয়োগ হওয়া সেই দীর্ঘমেয়াদি কাজের একটি বাস্তব প্রতিফলন।’ 

উল্লেখ্য, ইনিশিয়েটিভ বিজনেস আন্তর্জাতিক এভিয়েশন প্রযুক্তি প্রতিষ্ঠান ও এমআরও-দের সঙ্গে বাংলাদেশের এভিয়েশন খাতের সংযোগ তৈরিতে কাজ করে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এই মডিফিকেশন সম্পন্ন হওয়াকে আন্তর্জাতিক প্রযুক্তিগত সক্ষমতা ও দেশীয় বাণিজ্যিক এভিয়েশন খাতের মধ্যে একটি সফল দীর্ঘমেয়াদি সহযোগিতার মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
রাজধানীতে মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে কারিগরি দল কাপড় অপসারণ করার পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল। মঙ্গলবার বিকালে মেট্রোরেল লাইনের ঢাকা বিশ্ববিদ্যালয়...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
বর্তমানে পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর