আগস্টে যুক্তরাষ্ট্র-ইইউ'র বাজারে বেড়েছে পোশাক রপ্তানি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে কমার পর আগস্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। গেল মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ এবং ইইউ'তে বেড়েছে ৯ শতাংশ।

উল্লেখ্য, দেশে সাম্প্রতিক তীব্র জ্বালানি সংকটের মধ্যেও গত মাসে আন্তর্জাতিক এই বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি'র দেওয়া তথ্য অনুযায়ী, বড় দুই বাজারে ভালো করায় গত মাসে মোট ৩৬১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। 

চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫৫০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। 

তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল- ওটেক্সা'র পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে।

দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে,...
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শনিবার কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনা উল্লেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে...
লোডিং...

এলাকার খবর