বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকবে, প্রত্যাশা এডিবির

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির সর্বশেষ প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৬’-এ আজ এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী রেমিট্যান্স ও উচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাহ্যিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। তবে এই স্থিতিশীলতা বজায় রাখা নির্ভর করবে পর্যাপ্ত আর্থিক প্রবাহ, বিনিময় হারের নমনীয়তা ও বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরে সেবা ও কৃষি খাত প্রবৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তবে এই পুনরুদ্ধার এখনো বৈদেশিক অভিঘাত ও অভ্যন্তরীণ সীমাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।’

ঝাং বলেন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে এই সংস্কারগুলো অপরিহার্য।

তিনি বলেন, এই সংস্কারগুলোকে জনগণের জন্য দৃশ্যমান ফলাফলে রূপান্তরিত করতে বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবি প্রস্তুত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরে ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পর বাংলাদেশের অর্থনীতি ২০২৫-২০২৬ অর্থবছরে ৩ দশমিক ৭ শতাংশ এবং ২০২৬-২০২৭ অর্থবছরে ৪ দশমিক ০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ২০২৫-২০২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ধীর হয়ে পড়েছিল, যদিও এর প্রভাব সীমিত থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রবৃদ্ধির এই উন্নত পূর্বাভাসটি শক্তিশালী ভোগ ও বিনিয়োগের প্রতিফলন, কারণ ২০২৬ সালের শুরুর দিকে সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে।

২০২৪-২০২৫ অর্থবছরে ১০ দশমিক ০ শতাংশ থেকে মূল্যস্ফীতি ২০২৬ অর্থবছরে আনুমানিক ৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। তবে ২০২৬-২০২৭ অর্থবছরে এটি বেড়ে ৯ দশমিক ০ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জ্বালানি সংকট, উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি, সম্ভাব্য নৌপথে পণ্য পরিবহন বিঘ্ন, খাদ্যমূল্যের ওপর এল নিনোর বিলম্বিত প্রভাব ও মুদ্রানীতি ধীরে ধীরে শিথিল হওয়ার কারণে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা।

আমদানি প্রবৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাওয়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০ দশমিক ৬ শতাংশে উন্নীত হতে পারে। ২০২৬ অর্থবছরে এ ঘাটতি আনুমানিক ০ দশমিক ৩ শতাংশ ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রেমিট্যান্সের সহায়তায় ব্যক্তিগত ভোগব্যয় প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকায় পরিবারের ক্রয়ক্ষমতা কমতে থাকবে।

এডিবি হলো একটি শীর্ষস্থানীয় বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধির জন্য সহায়তা প্রদান করে।

জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য ও অংশীদারদের সাথে যৌথভাবে কাজ করার পাশাপাশি, এডিবি উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মানসম্মত অবকাঠামো নির্মাণ ও পৃথিবীকে সুরক্ষার লক্ষ্যে কাজ করে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব...
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের উৎপাদন ও পরিবহণ ব্যয় বাড়বে। তবে ভোক্তা সংগঠন ক্যাবের শঙ্কা, এসময় নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফাও করতে পারে। অর্থনীতিবিদরাও বলছেন, মূল্যস্ফীতি...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
পুঁজিবাজারে পাঁচ ব্রোকারেজ হাউজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড। প্রায় ১৮ হাজার বিনিয়োগকারীকে ২৮ সেপ্টেম্বর থেকে এ...
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশের ব্যাংকিং খাতের অন্যতম পরিচিত একটি নাম। কিন্তু হঠাৎ করেই খবর এল, দেশের সাধারণ গ্রাহকদের জন্য রিটেইল ব্যাংকিং গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। এর আগে...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। বুধবার দুদক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...

এলাকার খবর