লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট

অফশোর জ্বালানিতে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

লন্ডনে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড এনার্জিস সামিট'-এর স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সমুদ্রবক্ষের জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনা এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগ কাঠামো বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আয়োজিত 'বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬'-এ অংশগ্রহণের আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়।

সামিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের দ্রুতবর্ধনশীল জ্বালানি চাহিদার চিত্র তুলে ধরে বক্তব্য দেন। তিনি জানান, দেশের ক্রমবর্ধমান এ চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে অভ্যন্তরীণ গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিমন্ত্রী আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগাতে 'বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬'-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। 

উল্লেখ্য, এই বিডিং রাউন্ডের অধীনে বঙ্গোপসাগরের ১১টি অগভীর এবং ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক বিনিয়োগকারীদের অনুসন্ধানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

অনুষ্ঠানে 'ইনভেস্ট বাংলাদেশ'-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের সামগ্রিক বিনিয়োগবান্ধব পরিবেশ উপস্থাপন করেন। তিনি দেশের স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের সুরক্ষায় সরকারের সহায়ক ও উদার নীতিমালার বিষয়ে আলোকপাত করেন। 

সামিটে বাংলাদেশের তরফ থেকে প্রেজেন্টেশনে বঙ্গোপসাগরের বিশাল ও অনাবিষ্কৃত অফশোর সম্ভাবনা, সরকারের কাছে থাকা অত্যাধুনিক সিসমিক ডেটার সহজলভ্যতা এবং বিনিয়োগকারীদের জন্য তৈরি 'অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (PSC) ২০২৬'-এর লাভজনক ও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তসমূহ তুলে ধরা হয়।

সামিটে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদল বৈশ্বিক শক্তি খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা করার অনুরোধ জানায়। একইসঙ্গে চলমান এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

সম্মেলন সূত্রে জানা গেছে, সামিটের প্রথম দিনেই ৪টি খ্যাতনামা আন্তর্জাতিক তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সাইডলাইন দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বিডিং রাউন্ডের বিভিন্ন সুবিধাদি ব্যাখ্যা করে কোম্পানিগুলোকে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়। 

সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বের আরও চারটি শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রতিনিধিদলের পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 
চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল, নদীভাঙন এলাকা এবং উপকূলীয় অঞ্চলের প্রায় ২ লাখ ১৫ হাজার পরিবারের ৮ লাখ ৬০ হাজার মানুষ। দেশের ১২টি জেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এ...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
একবার কল্পনা করুনতো— একদিকে আফ্রিকা মহাদেশ পুড়ছে তীব্র গরমে, অন্যদিকে ব্রাজিলে ডুবে যাচ্ছে পুরো এক শহর। আর এই দুটো ঘটনার পেছনে একটিই কারণ। বিজ্ঞানীরা যাকে বলছেন— ‘সুপার এল নিনো’। তারা এও বলছেন,...
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিশু শিক্ষার্থীর মধ্যে আতিয়া নামের একজন মারা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে...
লোডিং...

এলাকার খবর