এলপিজির দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, খতিয়ে দেখতে নির্দেশন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা– তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে অনলাইনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকের পরে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহের ঘাটতি না থাকলেও কৃত্রিম  সংকট তৈরি করে দাম বেশি নেওয়া হচ্ছে। এলপিজির ঘাটতি এবং বেশী দাম নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকদের পাঠানোর তথ্যের ভিত্তিতে আমদানিকারকদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান মন্ত্রী। 

এসময় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। 

এনবিআরের তথ্য অনুযায়ী, আগস্টে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং চলতি মাসে ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন এলপিজি আমদানি করা হয়েছে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো চালান দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় দেশটির বিচার বিভাগ। 
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর