আর্থিক খাতকে রাজনীতিমুক্ত রাখতে হবে: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অর্থমন্ত্রী জানান, সরকারি সুবিধার ওপর নির্ভর হয়ে নয় বরং সরকারি প্রতিষ্ঠানকে টিকতে হবে প্রতিযোগিতার মাধ্যমে। আর এর জন্য হতে হবে দক্ষ ও পেশাদার। ‎আর্থিক প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখার আহ্বানও জানান তিনি।

২০১০ সালের ধসের পর পুঁজিবাজার টিকিয়ে রাখতে সাপোর্ট দিয়েছিল আইসিবি। কিন্তু এখন নিজেই ধুঁকছে প্রতিষ্ঠানটি। আগে যেখানে তাদের ঋণ ছিল আড়াই হাজার কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে প্রায় ১৪ হাজার কোটি। এর বিপরীতে প্রতি বছর সুদ দিতে হচ্ছে সাড়ে ১১ শ কোটি টাকা।

আইসিবির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উঠে আসে এ সংকটের চিত্র। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আয়ের বড় অংশই চলে যাচ্ছে সুদে। সংকট কাটাতে ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড এবং কম সুদের সরকারি তহবিলের দাবি জানানো হয়।

বিদেশি বিনিয়োগের জন্য পুঁজিবাজারকে প্রস্তুত করতে সব কার্যক্রম অনলাইনভিত্তিক করার উদ্যোগের কথাও জানান তিনি। 

 

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা– তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন...
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর