এলপিজির জন্য এখনও গুনতে হচ্ছে বাড়তি টাকা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি কোম্পানিগুলো। তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে এখনও বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

রাজধানীর বনশ্রী এলাকায় থাকেন জাকির হোসেন। দাম বৃদ্ধির পর সহজে মিলবে ভেবে, রিকশায় খালি সিলিন্ডার নিয়ে ঘুরছেন তিনি। তবে কয়েকটি এলাকা চষেও মেলেনি এলপিজি। খালি হাতেই তাকে বাড়ি ফিরতে হয়।

জাকির বলেন, ‘চুলায় রান্না বসানো আছে। কিছু রান্না হয়েছে, কিছু রান্নার এখনো বাকি। এরমধ্যেই গ্যাস শেষ। এখন আসলাম সিলিন্ডার নিতে, বিভিন্ন জায়গায় খুঁজছি, বলে নাই।’ 

রাজধানীর কয়েকটি এলাকায় ঘুরে দেখা যায়, কয়েকটি ছাড়া বেশিরভাগ দোকানেই সিলিন্ডার নেই। ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। তাদের অভিযোগ, নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না কখনোই। পেলেও ৫০০ থেকে ৮০০ টাকা বেশি গুণতে হয়।

এক ক্রেতা বলেন, ‘এক হাজার ৮০০ টাকা দাম নির্ধারণ করেছে সরকার। কিন্তু আড়াই হাজার টাকার নিচে দাম বললে দোকানদাররা বলে গ্যাস নাই। চুলা জ্বলে না। সিলিন্ডার না নিলে খাব কী?’

আরেক ক্রেতা বলেন, ‘বাসায় গ্যাসের লাইনে সংযোগ আছে। মাসে মাসে বিল দিতাছি ঠিকই, কিন্তু গ্যাস নাই। সিলিন্ডার ব্যবহার করতে হয়।’ 

রাজধানীর এক নাগরিক বলেন, ‘সরকারিভাবে যেন পাওয়া যায় বা সরকার নির্ধারিত দামে পাওয়া যায়, সেটার একটা পদক্ষেপ নেওয়া দরকার।’ 

এক চায়ের দোকানি বলেন, ‘চার হাজার টাকার সিলিন্ডার এখন ছয় হাজার ২০০ টাকা দিয়ে কিনে আনলাম।’ 

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না তারা।

এক সিলিন্ডার বিক্রেতা বলেন, ‘আমার সপ্তাহে দরকার দুই হাজারটা সিলিন্ডার। পাচ্ছি মাত্র দুইশটি। সেটা দিয়ে তো বাজার নিয়ন্ত্রণ হবে না।’ 

আরেক বিক্রেতা বলেন, ‘আমার দিনে ৩০ (তিরিশ) হাজার টাকা খরচ। ১০ দিন পর গ্যাস আসলে সেটার খরচ কত পড়বে? এখন এই গ্যাসটা কি সরকারি দামে বেচা সম্ভব?’

লোয়াবের সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশীদ বলেন, ‘বিআরসি যাদেরকে অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় যাদেরকে অনুমতি দিয়েছে। যাদেরকে অথরাইজড হিসেবে রিকগনেশন দিয়েছে, এদেরকে আমদানি করে মজুত বাড়াতে হবে। যদি মজুত বাড়ানো যায়, বাজারে সরবরাহটা বেশি থাকবে। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে গ্যাস পাবে।’ 

গেল সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংকট শুরু হয় এলপিজি সিলিন্ডারের। মাসের শেষ দিকে তীব্র আকার ধারণ করে সেটি। শেষমেষ ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয় গেল রোববার।

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
মৌসুমের শেষ মুহূর্তে বাজারে বেড়েছে ইলিশের আমদানি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মাছঘাট। আগামী ৮ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে বেড়েছে বেচাকেনা। বাজারে ছোট ও...
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর