কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড, বাছাইয়ে নিরপেক্ষতার তাগিদ

অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মসূচির উপকারভোগী বাছাই ও তদারকি নিরপেক্ষভাবে করতে হবে। 

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মসূচির উপকারভোগী বাছাই ও তদারকি নিরপেক্ষভাবে করতে হবে। 

বেশি দামের বেসরকারি এলপিজি সিলিন্ডার কেনা নিম্ন আয়ের মানুষের জন্য সম্ভব হয় না। তাই কয়েকমাস আগে গ্রামের অস্বচ্ছল পরিবারের জন্য কম দামে রান্নার গ্যাস সরবরাহে এলপিজি কার্ড চালুর ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সেই ধারাবাহিকতায় বিপিসির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন হয়। সম্প্রতি কমিটি জ্বালানি বিভাগকে জানায়, বিপিসির কোম্পানিগুলোর ডিলার নেটওয়ার্ক দিয়ে নির্বাচিত কয়েকটি উপজেলায় মাসে ৫০ থেকে ৭৫ হাজার এলপিজি সিলিন্ডার সরবরাহ সম্ভব। ভবিষ্যতে স্টোরেজ ও বোতলজাত করার সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সরকারের কর্মসূচিতে বাড়ানো যাবে এলপিজি সরবরাহ। 

বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘স্বল্প মূল্যে অসচ্ছল পরিবারে যাতে সরবরাহ করতে পারি সেই জন্য সরকারের একটা পরিকল্পনা রয়েছে, সেইটা নিয়ে আমরা কাজ করছি। সিলিন্ডার প্রতি প্রত্যেক মাসে কীভাবে দেওয়া যায় সেইটা নিয়ে আমদের একটা কমিটপি বিপিসিতে কাজ করেছে। সেইটার একটি প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে মিলে কোথায় কীভাবে দেওয়া হবে সেই পরিকল্পনা সেভাবেই গ্রহণ করা হবে।’ 

সরকারিভাবে বাজারজাত করা সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের বিইআরসি নির্ধারিত দাম ৭৭৭ টাকা। কিন্তু এই এলপি গ্যাস সাধারণ মানুষ পান না। তাই স্বল্প আয়ের মানুষের মধ্যে কমদামে বিতরণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে বিশেষজ্ঞরা।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের চুরি কিংবা লুণ্ঠন যাতে না হয়। স্বচ্ছতা এবং মুনাফামুক্ত, লুণ্ঠনমুক্ত সেবাটা এই এলপিজি সিলিন্ডারের মাধ্যমে প্রান্তিক মহিলাদের মাঝে ছড়িয়ে দিতে পারে, তাহলে এইটা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।’

বিপিসির প্রতিষ্ঠান এলপিজি লিমিটেড স্থানীয় কাঁচামালে প্রতি মাসে প্রায় ১ লাখ ৫ হাজার সিলিন্ডার গ্যাস উৎপাদন করে। বর্তমানে যার ২০-২৫ ভাগ সরবরাহ করা হয় সেনাবাহিনী ও বিজিবিতে।
 

শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া বিষয়ে ভাবছে সরকার৷ এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন৷ 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর