নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লীতে এখন চলছে বিক্রিয়া। নিয়ন্ত্রক সংস্থা বলছে, পরের ধাপগুলো সফলভাবে পার করা গেলে নভেম্বরেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল বিনিয়োগের কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লীতে এখন চলছে বিক্রিয়া। নিয়ন্ত্রক সংস্থা বলছে, পরের ধাপগুলো সফলভাবে পার করা গেলে নভেম্বরেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল বিনিয়োগের কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লীতে জ্বালানি ইউরেনিয়াম প্রবেশ করানো হয় মে মাসে। লক্ষ্য ছিল সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন। কিন্তু নিরাপত্তা ভাল্বের ত্রুটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে।

অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে দু'দফা উচ্চচাপে ভাল্বের পরীক্ষায় সফল হন রাশিয়ার বিশেষজ্ঞরা। যার ধারাবাহিকতায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনে ১১ অক্টোবর চুল্লীতে বিক্রিয়া শুরু হয়। এবছরই পরীক্ষামূলকভাবে মিলতে পারে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ।  

প্রথমে চুল্লীতে ইউরেনিয়াম পরমাণু ভেঙে শক্তি ও তাপ উৎপাদন করবে। মাসখানেক সেই উচ্চতাপ তৈরির বিক্রিয়ার বিভিন্ন সূচকও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তারপরের ধাপে উচ্চচাপের পানি বাষ্পে পরিণত হবে। পরে পাইপলাইনে প্রবাহিত তীব্রচাপের বাষ্প ঘোরাবে টারবাইন, যা জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। 

রূপপুর প্রকল্পে মোট ব্যয় ১ হাজার ২৬৫ কোটি ডলার। যার ৯০ শতাংশই এসেছে রাশিয়ার ঋণে। 

দুই ইউনিটে ২৪০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হলে দেশের ১০ ভাগ চাহিদা পূরণ করবে। পরিবেশবান্ধব জ্বালানির বিদ্যুৎ মিলবে টানা ৬০ বছর। 

 

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর