সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ২০ টাকা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২ পিএম
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে আবারও বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ২০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকায় দাঁড়িয়েছে। আর পাড়া–মহল্লার মুদিদোকান থেকে ডিম কিনতে লাগছে হালিতে ৫০ টাকা।

বাজারে ফার্মের মুরগির দুই ধরনের ডিম বিক্রি হয়। বাদামি ও সাদা। সাদা ডিম কিছুটা কম দামে কিনতে পারেন ক্রেতারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাঁঠালবাগান, মোহাম্মদপুর টাউন হল ও মহাখালী বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির সাদা ডিম প্রতি হালি ৪৫ টাকা দিয়েই কেনা যাচ্ছে। বাজারভেদে হাঁসের ডিমের হালি পড়ছে ৬৫ থেকে ৭০ টাকা।

ডিমের দাম গত মাসে ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার খামারমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। এরপর দ্রুত দাম কমে গিয়েছিল। অবশ্য আগের পর্যায়ে নামেনি। বাজারে ডিমের দাম সাধারণত প্রতি হালি ৩২ থেকে ৩৬ টাকা।

ডিমের পাশাপাশি বাজারে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দামও বাড়তি। এ মাসের শুরুতে মুরগির দর ১৫০ টাকায় নামলেও এখন উঠেছে ১৭০ থেকে ১৮০ টাকায়। ফার্মের সোনালি জাতের মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। দাম বৃদ্ধির জন্য বৈরী আবহাওয়া ও সরবরাহ কম থাকার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।

বাংলাদেশ এগ প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ বলেন, বেশ কিছু দিন ধরে ডিমের বাজার অস্থিতিশীল করতে একটি চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এই চক্রকে থামাতে হবে। এ জন্য নিয়মিত বাজার তদারকির বিকল্প নেই।

তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে এর আগেও সমস্যা দেখা দিয়েছিল। তখন সরকারের পদক্ষেপে দাম কমে যায়।

সরকারি-বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমোদনের পরও কমছে না দাম। মোটা চালও প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৪ টাকায়।

তবে গত সপ্তাহের মতই অপরিবর্তিত রয়েছে সবজির দাম। বাজারে বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকায়। কিন্তু অমৌসুমে বাজারে আসা কিছু কিছু সবজির দাম পড়ছে বেশি।

যেমন শিম কিনতে হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ টাকায়। মাঝারি আকারের জালিকুমড়া প্রতিটি ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির কারণে সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দাম বেড়েছে।

গরুর মাংস কেনা যাচ্ছে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায়। আর মানভেদে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার টাকায়। চাষের রুই মাছ আকারভেদে প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায়, পাঙাশ ও তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

/এম.এস/
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর