বাংলাদেশে আটকা বিদেশি এয়ারলাইন্সের ২১৪.১ মিলিয়ন ডলার
ইনডিপনেডেন্ট ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১০:৪৩ পিএমআপডেট : ০৫ জুন ২০২৩, ০৮:৫৯ এএম
ছবি: পেক্সেল
বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকেট বিক্রির ২১৪.১ মিলিয়ন ডলার আটকা পড়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ)। রোববার প্রকাশ হওয়া সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইন্সের অর্থ আটকে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ তালিকায় আছে নাইজেরিয়া, আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন।
এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আইএটিএ প্রতিবেদনে বলা হয়েছে, আটকে পড়া অর্থের পরিমাণের ক্রমবৃদ্ধি এয়ারলাইন্সগুলোর জন্য হুমকি তৈরি করছে। গত এক বছরে আটকে পড়া অর্থের পরিমাণ ৪৭ শতাংশ বেড়েছে বলে জানানো হয় এই প্রতিবেদন। ২০২২ সালের এপ্রিলে এই পরিমাণ ছিলো ১.৫৫ বিলিয়ন যা চলতি বছরের এপ্রিলে এসে হয়েছে ২.২৭ বিলিয়ন ডলার।
আইএটিএ মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, যে বাজারগুলো থেকে বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা যাচ্ছে না, সে বাজারে এয়ারলাইন্সগুলোর সেবা চালিয়ে যাওয়া সম্ভব না। এয়ারলাইন্সগুলো যেন তাদের কার্যক্রম পরিচালনা করে যেতে পারে এজন্য সরকারকে খাত সংশ্লিষ্টদের সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে যা অর্থনীতিকে এগিয়ে নেয়া এবং কর্মসংস্থান তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ন।
আইএটিএ এক্ষেত্রে সরকারকে আন্তর্জাতিক চুক্তি ও এর বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানায়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশে আটকা বিদেশি এয়ারলাইন্সের ২১৪.১ মিলিয়ন ডলার
এয়ারলাইন্সের অর্থ আটকে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ তালিকায় আছে নাইজেরিয়া, আলজেরিয়া, পাকিস্তান ও লেবানন।
এরমধ্যে নাইজেরিয়ায় আটকা পড়েছে সবচেয়ে বেশি ৮১২.২ মিলিয়ন ডলার। এছাড়া আলজেরিয়ায় ১৯৬.৩ মিলিয়ন, পাকিস্তানে ১৮৮.২ মিলিয়ন এবং লেবাননে আটকা পড়েছে ১৪১.২ মিলিয়ন ডলার।