বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শনে ব্রিটিশ এমপিরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম

বেক্সিমকো গ্রুপের ভারটিক্যাল লিডস গ্রিন সারটিফায়েড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখলেন ব্রিটিশ পার্লামেন্টের বহুদলীয় প্রতিনিধিদের একটি দল। আজ সোমবার তাঁরা বেক্সিমকো শিল্প পার্কে টেক্সটাইল, অ্যাপারেলস ও ওয়াশিং-এর স্টেট-অব-দ্যা-বার্ট উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন।

প্রতিনিধি দলটিতে ছিলেন- সরকারি দলের প্রতিনিধি, মিনিস্টার ফর লন্ডন পল স্টুয়ারট স্কালি, বারমন্ডসে ও ওল্ড সাউথওয়ার্কের এমপি নেইল অ্যালান জন কয়লে, স্ট্রেটফোরড ও আরমস্টনের এমপি অ্যান্ড্রু হাওয়ারড ওয়েস্টার্ন, ইয়ালিং সাউথহলের এমপি ভিরেন্দ্র কুমার শর্মা এবং পার্লামেন্টের সিনিয়র অ্যাডভাইজর ডমিনিক হেনরি থিও মফিট।

এ সময় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলটি বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপের লক্ষ্য ও কর্মকৌশল সম্পর্কে জানার পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও টেকসই ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহারের বিষয়েও জানার চেষ্টা করেন।  

পরিদর্শনকালে ব্রিটিশ এমপিরা ভবিষ্যতে পণ্য উৎপাদন ও এ সংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সুযোগ কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও গুরুত্ব দেন। তাঁরা বেক্সিমকো শিল্প পার্কে টেক্সটাইল, অ্যাপারেলস ও ওয়াশিং-এর স্টেট-অব-দ্যা-বার্ট উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় প্রতিষ্ঠানটির যোগ্যতাসম্পন্ন ও আনন্দ নিয়ে কাজ করা কর্মীবাহিনীর প্রশংসা করেন তাঁরা। 

এছাড়াও তাঁরা শাইনপুকুর সিরামিকসের কারখানায় উৎপাদিত উন্নতমানের পোরসেলিন ও সেরা মানের বোন-চায়না সিরামিক পাত্রের উৎপাদন প্রক্রিয়া দেখে মুগ্ধ হন। শাইনপুকুর সিরামিকসের উৎপাদিত এসব পণ্যের ক্রেতা রয়াল ডাল্টন, রয়াল আলবার্টের মতো বৈশ্বিক সুপরিচিত ব্র্যান্ড।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর