বইমেলায় সাংবাদিক আবু আলীর ‘অর্থনৈতিক পরিভাষা’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

মাসব্যাপী চলমান অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর বই ‘অর্থনৈতিক পরিভাষা’। অর্থনীতির বিভিন্ন খাতের জটিল পরিভাষাগুলোকে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য ভাষায় তুলে ধরার তাগিদ থেকেই কাগজের মলাটে লেখকের এই আয়োজন। 

জ্যোতিপ্রকাশ প্রকাশনীর এই উদ্যোগে মুখবন্ধ লিখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।

‘অর্থনৈতিক পরিভাষা’ বইটিতে লেখক শেয়ারবাজার, ব্যাংক, বীমা, রাজস্ব ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত পরিভাষাসমূহ (টার্মস) সহজ, সরল ভাষায় সংক্ষেপে ব্যাখ্যা করেছেন। ফলে অর্থনীতি ও বাণিজ্য বিষয় নিয়ে কাজ করা শিক্ষানবিশ প্রতিবেদক থেকে শুরু করে এ বিষয়ে জানতে আগ্রহী পাঠকমাত্রই বইটি পড়ে উপকৃত হবেন। বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরাদের জন্যেও বেশ সহায়ক হবে এই বইটি।

জ্যোতিপ্রকাশ থেকে প্রকাশিত ‘অর্থনৈতিক পরিভাষা’ বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বিন্দু প্রকাশ-এর ২৬৬ নম্বর স্টলে এবং বাংলা একাডেমি চত্বরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৯৬২ নম্বর স্টলে। বিক্রয়মূল্য ২২০ টাকা ধার্য করা হলেও মেলা উপলক্ষে বইটি বর্তমানে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। 

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে রিপোর্টিংয়ের সাথে যুক্ত আছেন লেখক আবু আলী। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া শেয়ারবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) তিনি বর্তমান সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ‘অর্থনৈতিক পরিভাষা’ বইটি লেখকের সপ্তম গ্রন্থ।

ইতোপূর্বে প্রকাশিত লেখকের গ্রন্থসমূহ হচ্ছে: ২০২৪ সালের বইমেলায় ভ্রমণকাহিনী ‘প্যারিস থেকে হামবুর্গ’, ২০২৩ সালের বইমেলায় ভ্রমণকাহিনী ‘টেমস থেকে নীলনদ’, ২০২২ সালে শেয়ারবাজার নিয়ে লেখা ‘শেয়ারবাজারের সহজপাঠ’, ২০২১ সালের বইমেলায় ভ্রমণসংক্রান্ত ‘আকাশ থেকে জলে’, ২০২০ সালের ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’, এবং ২০১৮ সালে প্রকাশিত লেখকের প্রথম গ্রন্থ ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর