৮ ও ৯ আগস্ট ঢাকায় বসছে প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের প্রদর্শনী 

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম

দেশে দ্রুত বর্ধনশীল ও বিপুল সম্ভাবনার বাজার তুলে ধরতে প্রধমবারের মতো বসতে যাচ্ছে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের প্রদর্শনী। রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৮ ও ৯ আগস্ট ‘কসমেটিকা: পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ নামের দুই দিনব্যাপী এই প্রদর্শনী বসবে।

বাংলাদেশে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্চার পণ্য নিয়ে প্রথমবারের মতো এতো বড় আয়োজন হতে যাচ্ছ। বাংলাদেশ ছাড়াও এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ডসহ বেশকিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) গবেষণা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের প্রসাধনী ও হাইজিন বাজারের আকার ৩৪ হাজার কোটি টাকার বেশি। এই বাজারে রয়েছে কালার কসমেটিকস, সাধারণ ও মেডিকেটেড ত্বকচর্চার পণ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ২০ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা প্রায় ২ কোটি ৭৩ লাখের বেশি যাদের মধ্যে আবার ৭০ শতাংশ নিয়মিত প্রসাধনী ব্যবহার করেন। 

দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে থাকবে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে দেশের পার্সোনাল কেয়ার খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারিত্বের পথ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দেশে মানসম্মত পণ্য ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হবে এই প্রদর্শনী থেকে। সেই সঙ্গে নকল ও কালোবাজারি পণ্যের রোধেও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। সব মিলিয়ে, সম্ভাবনাময় এ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসবে। ‘পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ এই খাতে গুণগত উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, ‘দেশে প্রথমবারের মতো কসমেটিকস ও পারসোনাল হাইজিন পণ্য নিয়ে এমন আয়োজন থেকে আমরা চেষ্টা করছি এই খাতের সব ধরনের স্টেকহোল্ডারকে একত্রে করার। প্রশাধনী সামগ্রী ও পারসোনাল হাইজিন পণ্যের সঠিক ব্যবহার, এই খাতে দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানসহ নানা বিষয় প্রদর্শনীতে উঠে আসবে। আমাদের প্রত্যাশা, এই প্রদর্শনী দেশে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে।’

আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো’র লাইফস্টাইল অনলাইন হাল ফ্যাশন, মিডিয়া পার্টনার লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস ও পত্রিকা বাংলা টেলিগ্রাফ। আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে অবস্থিত রিপাবলিক অব কোরিয়ার দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি), থাইল্যান্ড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কিউট, প্লাটিনাম স্পন্সর ইঞ্জিনিয়াস রিসোর্সেস।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস রিলিজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
২০২৫-২৬ অর্থবছরে পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক আট বিলিয়ন ডলার। বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশ ৯ দশমিক এক শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে...
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপের ঘোষণা দিয়েছে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন- 'বিকডা'। কর্মকর্তাদের দাবি, এটি বাড়তি...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর