‘নিরাপত্তাই প্রথম’ মানসিকতা গড়ে তোলার তাগিদ আইইবি প্রেসিডেন্টের

আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

ইঞ্জিনিয়ার ও নির্মাণকাজের সঙ্গে জড়িত সবার জন্য হেলমেট, মাস্ক, গ্লাভস ও সেফটি সুজের (নিরাপত্তা জুতো) মতো প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই শতভাগ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন রাজউক চেয়ারম্যান ও আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ (ওএসবিবি)-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তাগিদ দেন।

অনুষ্ঠানে প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, সব কর্মীকে নিয়মিত অগ্নি-মহড়া ও নিরাপত্তা ব্যবস্থার মৌলিক প্রশিক্ষণ দিতে হবে। একই সঙ্গে সবার মধ্যে "নিরাপত্তাই প্রথম" এই মানসিকতা তৈরি করতে হবে।

কর্মক্ষেত্রে নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান রাজউক চেয়ারম্যান। এই সময় দুর্নীতি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার ননইঞ্জিনিয়ার যে কেউ করতে পারে কিন্তু যারা দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনতে হবে।'

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর