এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী আগামী ২৬ সেপ্টেম্বর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে এপেক্সের ৫০০টিরও বেশি আউটলেট এবং অনলাইনে সকল পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় ২৬% ফ্ল্যাট ছাড়।
এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় ভূমিকা স্মরণ করে এপেক্স ‘ফাউন্ডার্স ডে’ উদযাপন করা হবে। এই আয়োজনে এপেক্সের ক্রেতাদের অংশ নেওয়ার সুযোগ থাকছে।
বছরজুড়ে গ্রাহকদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ উদযাপনে এপেক্স-এর পক্ষ থেকে সবাইকে পরিবার ও আপনজনদের নিয়ে এই বিশেষ দিনের আনন্দ উদযাপনের আমন্ত্রণ জানানো হয়েছে।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় চমক। ২৬ সেপ্টেম্বর দেশের যেকোনো এপেক্স আউটলেটে গিয়ে ‘ফাউন্ডার্স ডে’-এর এ আয়োজনে অংশ নিতে পারবেন যে কেউ।



