শাস্তির মুখে জাবির ৯ শিক্ষক ও ২৮৯ শিক্ষার্থী, সাবেক ভিসির পেনশন সুবিধা বাতিল 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:০৯ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি পেয়েছেন ৯ শিক্ষকও। এ ছাড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সাবেক উপাচার্যের (ভিসি) বিরুদ্ধেও।

শিক্ষার্থীদের শাস্তির মধ্যে রয়েছে, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাঁদের সনদ স্থগিত আর যাদের পরীক্ষা ও ভাইবা শেষ হয়েছে তাঁদের ফলাফল স্থগিত। শাস্তি পাওয়া সব শিক্ষার্থী ছাত্রলীগের নেতা–কর্মী বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভায় বসে কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সিন্ডিকেট সভা থেকে অবসরে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। এর বাইরে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভা থেকে ১৫ জুলাইয়ের রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালরাত হিসেবে ঘোষণা করা হয়।

এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর