৫৬ সরকারি বিশ্ববিদ্যালয়ে নেই পূর্ণাঙ্গ আর্থিক হিসাব, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

দেশের ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আর্থিক হিসাব ও ব্যালেন্স শিট নেই বলে জানিয়েছে বিশ্লেষকেরা। এতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্যা সমাধানে সমন্বিত হিসাব সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে ইউজিসি।

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

সাদা কাগজে তৈরি হয় আয়-ব্যয়ের বিবরণী। যেখানে নেই কোনো পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার চিত্র। এমন অবস্থা দেশের ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের। বিশ্লেষকেরা বলছেন, এতে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়েছে। তবে বৈজ্ঞানিক হিসাব পদ্ধতি অনুসরণ করতে সব প্রতিষ্ঠানের জন্য একই সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

প্রতিষ্ঠার শতবর্ষ পেরিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ প্রতিষ্ঠানটির সম্পদ, আয়-ব্যয় কিংবা দায়-দেনার পরিমাণ কত, তা জানার জন্য নেই কোনো আর্থিক প্রতিবেদন।

একই পরিস্থিতি চট্টগ্রাম, রাজশাহী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের। যারা তাদের বার্ষিক আর্থিক হিসাব বিবরণী তৈরি করে না।

৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাব ও নিরীক্ষা ব্যবস্থায় আইন পর্যালোচনা করে এর কোনো সামঞ্জস্য পায়নি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। এতে দেখা যায়, শুধু ১০টি বিশ্ববিদ্যালয়ের আইনে বহিঃনিরীক্ষকের মাধ্যমে বার্ষিক আর্থিক বিবরণী নিরীক্ষার কথা বলা হয়েছে। ৪৬টির সুনির্দিষ্ট কোনো নির্দেশনা খুঁজে পায়নি এফআরসি।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট এন কে এ মবিন বলেন, ‘বছরের পর বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপারলি প্রিপেয়ার হচ্ছে না এবং প্রচুর তথ্য মিসিং থাকছে। এ ছাড়াও একটি বিষয় হলো এখানে অডিট হচ্ছে না। এতে হিসাব কোনো ট্রান্সপারেন্সি পাচ্ছে না। তারা পাবলিক ফান্ড ব্যয় করছে কিন্তু জবাবদিহিতা থাকছে না।’

হিসাব ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলোর এমন অবহেলার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দায় রয়েছে বলেও মনে করেন এ হিসাববিদ।

এন কে এ মবিন বলেন, ‘ইউজিসির কাছে এ সংক্রান্ত রিপোর্টগুলো যাওয়া উচিত ছিল। এগুলো না পেয়ে তারা কখনো এ ব্যাপারটিকে হাইলাইট করেনি।’

ছবি: সংগৃহীত আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিতে ইউজিসি তৎপরতা শুরু করেছে। ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের বিজ্ঞানসম্মত নিয়ম অনুসরণের নির্দেশনাও দিয়েছে তারা।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, ‘আমরা সরকারকে যে অর্থ দেই সেটি যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না তা যাচাইয়ের এখন সুযোগ নেই। কারণ কোনো ব্যালেন্স শিট মেইনটেইন করা হয় না। সমস্যা সমাধানে বর্তমানে হিট নামে একটি প্রজেক্ট চলছে, সেটির আওতায় ইন্টিগ্রেটেড একটি সফটওয়্যার ডেভেলপ করার পরিকল্পনা হয়েছে।’

এফআরসি বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে বহিঃনিরীক্ষার চর্চা তুলনামূলকভাবে ভালো। তবে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও স্পষ্ট জবাবদিহিতা নিশ্চিতে সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বহিঃনিরীক্ষার তাগিদ সংস্থাটির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর