বিদেশে উচ্চশিক্ষার খরচ দেওয়া যাবে ব্যাংক কার্ডেই

বিদেশে পড়াশোনার টিউশন ফি ও অন্যান্য শিক্ষাব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

বিদেশে পড়াশোনার টিউশন ফি ও অন্যান্য শিক্ষাব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থীর নামে অথবা যিনি শিক্ষাব্যয় বহন করছেন, তার নামে এই কার্ড ইস্যু হবে। এজন্য সব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক। নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য এই কার্ড ব্যবহার করা যাবে। 

এছাড়া এডি ব্যাংকগুলোকে যথাযথ রেকর্ড সংরক্ষণ ও নির্ধারিত কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের প্রতিবেদন জমা দিতে হবে। তবে শিক্ষাব্যয় পরিশোধের জন্য এই লেনদেন ভ্রমণ কোটার সঙ্গে সমন্বয় করা হবে না।

অনুমোদিত ব্যাংকগুলো এ উদ্দেশ্যে ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে ইস্যুকারী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সীমা নির্ধারণ করা হবে।

আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। কমেছে পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা। গত বছরের তুলনায় গড় পাসের হার ছয় শতাংশ কমে হয়েছে ৬২ দশমিক দুই পাঁচ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে বাজিমান করেছে ছাত্রীরা। মোট পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর