শাকিব প্রসঙ্গ এড়িয়ে যেতে চেয়েও বললেন, ‘তিনি সুপারস্টার’

টিভি নাটকে রোমান্টিক হিরো জিয়াউল ফারুক অপূর্ব। কলকাতার বড় পর্দায় কাজ করছেন, তবে সেটা খলচরিত্রে। চলচ্চিত্রের নাম ‘চালচিত্র’।

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০২:১৩ এএম

সিনেমাটির কাজ করতে আপাতত ওপার বাংলায় আছেন অপূর্ব। নিজের ক্যারিয়ার ও ছবিটি নিয়ে কথা বলেছেন সেখানকার এক পত্রিকায়। আর সেটা বলতে গিয়েই চলে এসেছে শাকিব খানের বিষয়টিও।

সংবাদমাধ্যম আনন্দবাজারের করা প্রশ্নটা ছিল এমন—বাংলাদেশে বড় পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? অপূর্বর প্রত্যুত্তর, ‘‘এগুলো নিয়ে কথা বলতে চাই না। পরবর্তী প্রশ্নতে চলে যাওয়াই সমীচীন। (একটু থমকে...) আমি শুধু বলতে পারি তিনি, ‘সুপারস্টার’।’’

ব্যাখ্যাটা করলেন এভাবে, ‘‘এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তাঁর প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।’’

কলকাতার লুকে অপূর্ব। ছবি: সংগৃহীতঅন্যদিকে গত ঈদে ‘সুড়ঙ্গ’ নিয়ে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তার বেশ কিছু মন্তব্য সমালোচিত হয়। অপূর্বর কাছে নিশো প্রসঙ্গে করা হয় প্রশ্ন।

জানতে চাওয়া হয়, তাঁদের চেহারা নিয়ে তাঁর কোনও বিড়ম্বনা পড়তে হয়েছে কিনা! অপূর্ব বলেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে তার জন্য। থ্যাঙ্ক গড যে ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকাত ভাইকে বলি ওকে নাটকে নেওয়ার কথা। তার পর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন আবার কাজ শুরু করেছে।’

প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’র ছবির মাধ্যমে কলকাতায় অর্পূবের হাতেখড়ি হতে চলেছে। প্রথম ছবিতেই প্রেমের খোলস ছেড়ে খলচরিত্রে তিনি। 

শান্তনু মহেশ্বরী, ইন্দ্রজিৎ বোস, টোটা রায়চৌধুরী, অপূর্ব, অনির্বাণ চক্রবর্তীচরিত্র নিয়ে এ অভিনেতা বলেন, ‘আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।’

‘চালচিত্র’ ছবির মাধ্যমে চঞ্চল চৌধুরী-মোশারফ করিমের পর কলকাতার পর্দায় অভিষেক হবে অপূর্বর। জানা যায়, ছবিতে আছেন টলিউডের বেশ কয়েকজন নায়ক-নায়িকা।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর